Friday, June 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইনিংস ও ২৫৪ রানে হার বাংলাদেশের

October 9, 2017
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ক্রিকেটাঙ্গনে একের পর এক দুঃসংবাদ!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃস্বপ্নের ব্যাটিং থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। সকালে দশ উইকেট হাতে রেখে নামলেও সেই পুরনো গল্প। ব্যর্থতার বৃত্তে বন্ধী মুশফিকুর রহীমের দল। রোববার তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পরই খেলা শেষ! ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস এবং ২৫৪ রানের বিশাল ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয়টিতেও টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাটিং পেয়ে ৪ উইকেটে ৫৭৩ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তারপর বাংলাদেশ প্রথম ইনিংসে নেমে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার নজির রাখে দল। লিটন দাস ৭০ রানের ইনিংস খেলতে না পারলে দল গুটিয়ে যেতো একশর আগেই। শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে শেষ টাইগারদের ইনিংস। দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩)। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন কাগিসো রাবাদা।

ইনিংস ব্যবধানে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে। ২০১৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ২৪৮ রানে হারার পর এবারই প্রথম ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। সত্যিকার অর্থেই দুঃস্বপ্নের এক টেস্ট সিরিজ।

টেস্টে বাংলাদেশের এটি চতুর্থ সর্বোচ্চ হার। আর প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বড় হার এটি। ২০০৮ সালে চট্টগ্রামে তারা জিতে ছিল ইনিংস ও ২০৫ রানে।

সত্যিকার অর্থে এই টেস্টে কিছুই করে দেখাতে পারল না বাংলাদেশ। টস জয়ের পর থেকেই ভুল শুরু। প্রথমে বল হাতে নিয়ে সাফল্য মিলল না। তারপর প্রোটিয়াদের রান উৎসবের উইকেটে একের পর এক উইকেট হারাল টাইগাররা। পরিকল্পনাহীন ক্রিকেট যা ২০ বছর আগের বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছে দুঃস্বপ্নের ঘোরে আছেন ক্রিকেটপ্রেমীরা।
এই ব্যর্থতা শেষে এখন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
১২ অক্টোবর ব্লুমফন্টেইনে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফির প্রোটিয়া মিশন। তারপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে প্রথম ওয়ানডে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে হবে ১৮ অক্টোবর, ভেন্যু পার্ল। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭৩/৪ ডি.

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৭/১০ ও ২য় ইনিংস: ১৭২ (ইমরুল ৩২, সৌম্য ৩, মুমিনুল ১১, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ১৮, সাব্বির ৪, তাইজুল ২, রুবেল ৭, শুভাশিস ১২, মুস্তাফিজ ৭; রাবাদা ৫/৩০, অলিভিয়ের ১/৩৯, মহারাজ ০/৩০, পার্নেল ১/৩১, ফেলুকওয়ায়ো ৩/৩৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৫৪ রানে জয়ী

Previous Post

রাবাদার ‘হাফ সেঞ্চুরি’

Next Post

দ্বিতীয় টেস্টের স্কোর

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

7
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
চট্টগ্রামে বাংলাদেশের স্বপ্নভঙ্গের বেদনা

দ্বিতীয় টেস্টের স্কোর

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD