Monday, August 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

আশাবাদী তবে আত্মতুষ্ট নন মাহমুদউল্লাহ

September 12, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যস্ততায় সময় কাটছে মাহমুদউল্লাহ রিয়াদের। সত্যিকার অর্থেই যেন দম ফেলার সময় পাচ্ছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে ফিরতে পারেন নি দেশে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ইতি টেনে এবার দেশের হয়ে মিশন এই অলরাউন্ডারের। এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে এখন দুবাইয়ে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

বুধবার দুবাইয়ে তৃতীয় দিনের মতো দলের সঙ্গে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ঘাম ঝরালেন ক্রিকেটাররা। এর আগে ভোরে দুবাই পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন ওপেনার তামিম ইকবাল। রুবেল হোসেন পৌঁছে গিয়েছিলেন রাতেই।
ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে দেরি হল তাদের।

আগামী শনিবার এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে দল আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসের কমতি নেই মাহমুদউল্লাহ রিয়াদেরও। তবে আাত্মতুষ্ট নন তিনি। জানালেন, ‘দেখুন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দারুণ কিছু স্মৃতি রয়েছে। অবশ্য তারা শক্তিশালী দল এবং খুব ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। শ্রীলঙ্কাকে হারাতে আত্মবিশ্বাসী আমরা।’

তবে আয়েশী হওয়ার সুযোগ নেই। রিয়াদ বললেন,‘স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আর আমরা পুরো আসরকে একটা একটা ম্যাচে ভাগ করে চিন্তা করতে চাই।’ নিজের লক্ষ্য নিয়ে তিনি বললেন, ‘দেখুন, ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করব। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরও বেড়ে যায় যদি দল জেতে। আমার লক্ষ্য থাকবে ভাল কিছু করার।’

একইসঙ্গে দুবাই প্রবাসি বাংলাদেশিদের সমর্থন চাইলেন মাহমুদউল্লাহ। বলেন,‘এখানে প্রচুর বাংলাদেশি থাকেন। ওদের সমর্থন পাবো বলেই আশাকরছি। তারা মাঠে এসে আমাদের সাপোর্ট করবেন আর ওদের জন্যও ভাল খেলতে চাই।’

Related Posts

তবু ‘খুব ভালো’ ম্যাকাইয়ের উইকেট!
বিশেষ প্রতিবেদন

তবু ‘খুব ভালো’ ম্যাকাইয়ের উইকেট!

0
সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত, ব্যাটিং নিয়ে হতাশা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD