Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আয় বাড়ছে জাতীয় দলের ক্রিকেটারদের

April 23, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুর্দান্ত জয়ে সিরিজ বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৫ সালের আন্তর্জাতিক সূচি খুব বেশি ব্যস্ত না হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের আয়ের চিত্রটা বেশ চমকপ্রদ। কেন্দ্রীয় চুক্তির বেতন এবং ম্যাচ ফি’র যৌথ হিসাব ধরলে চলতি বছরেই অনেক ক্রিকেটারের আয় দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর ২০২৬ সালে সেই অঙ্কটা পৌঁছাতে পারে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ খেলবে ৬টি টেস্ট, ১০টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি। এর সঙ্গে সেপ্টেম্বরে এশিয়া কাপে কমপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সব ম্যাচ খেলতে পারলে একজন ক্রিকেটারের ম্যাচ ফি থেকেই আয় হবে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এর সঙ্গে যুক্ত হবে কেন্দ্রীয় চুক্তির বেতন, যা মিলিয়ে অনেক ক্রিকেটারের আয় ২ কোটি টাকার ঘরে পৌঁছাবে।

তাসকিন আহমেদ, যিনি একমাত্র ‘এ-প্লাস’ গ্রেডে আছেন, তার মাসিক বেতন ১০ লাখ টাকা। বছরে ১ কোটি ২০ লাখ বেতনের সঙ্গে ম্যাচ ফি যোগ হলে তার সম্ভাব্য আয় দাঁড়ায় প্রায় আড়াই কোটি টাকা। তবে ইনজুরির কারণে চলতি টেস্ট সিরিজে না খেলায় সেই অঙ্ক কিছুটা কমছে।

মুমিনুল হক, যিনি শুধুমাত্র টেস্ট ফরম্যাটে চুক্তিবদ্ধ, তবুও লাল বলের ম্যাচ ফি ও বেতন মিলিয়ে তার আয়ও কোটি টাকা ছাড়িয়ে যাবে।

আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশের সূচি আরও ব্যস্ত। ৮ টেস্ট, ২০ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ন্যূনতম ৪টি ম্যাচ খেলবে টাইগাররা। সব ম্যাচ খেলতে পারলে ম্যাচ ফি’র অঙ্কই দুই কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে।

এর বাইরে রয়েছে বিপিএল, ডিপিএল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ, যেগুলো একজন খেলোয়াড়ের বার্ষিক আয়কে নিয়ে যেতে পারে ৫ কোটি টাকার ঘরেও।

এক সময় বাংলাদেশে বছরে পাঁচ কোটি টাকা আয় করা ক্রিকেটার ছিলেন একমাত্র সাকিব আল হাসান। এখন সেই দৌড়ে আছেন তাসকিন আহমেদ, শান্ত, এমনকি ফর্মে থাকলে লিটন-মুশফিকরাও।

Previous Post

ব্যর্থতায় থমকে বাংলাদেশের ব্যাটিং, আলোচনায় উইকেট ও মুশফিক

Next Post

সৌম্যর ঝড়ো ১৫৩, লিজেন্ডসরা তুলল ৩৩৩

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
সৌম্যর ঝড়ো ১৫৩, লিজেন্ডসরা তুলল ৩৩৩

সৌম্যর ঝড়ো ১৫৩, লিজেন্ডসরা তুলল ৩৩৩

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD