Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘আমাকে আর অবাক করে না’-সব দেখেও নির্বিকার সিমন্স

April 15, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের ভেতরে-বাইরে গত দুই বছর যেন একের পর এক বড় খবর। একদিকে বোর্ডরুমে টানা অস্থিরতা, অন্যদিকে মাঠে প্রস্তুতির চেনা ছন্দ। এই দুই ভিন্ন জগতের মাঝখানে দাঁড়িয়ে আছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স-দেখছেন, শুনছেন, কিন্তু খুব বেশি বিচলিত হচ্ছেন না।

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে সংবাদ সম্মেলনে যখন তাকে প্রশ্ন করা হলো, দুই বছরে তিনবার বোর্ড সভাপতি পরিবর্তনকে কীভাবে দেখছেন, তখন তার উত্তরে ছিল এক ধরনের অভিজ্ঞতার ক্লান্ত স্বীকারোক্তি, ‘জীবনে কোনোকিছুই আমাকে আর অবাক করে না।’

এই সংক্ষিপ্ত বাক্য যেন পুরো পরিস্থিতিরই প্রতিচ্ছবি। বোর্ডে পরিবর্তন এসেছে, বিতর্ক হয়েছে, ক্ষমতার পালাবদল ঘটেছে; কিন্তু দলের ভেতরের প্রস্তুতিতে তেমন কোনো আলোড়ন দেখেননি সিমন্স। তিনি বলেন, ‘প্রথমত, এটা আমাদের কাজে কোনো প্রভাব ফেলেনি। যে ক্যাম্প হয়েছে, পরিকল্পনামতোই হয়েছে। খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে কিনা এটা খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো সাইকোলজিক্যাল প্রভাব দেখিনি। তারা সবাই কঠোর পরিশ্রম করেছে, অন্য সময়ের মতোই।’

নতুন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ নিয়েও তার অবস্থান পরিষ্কার-কাজের জায়গায় পরিবর্তন নেই। ‘হ্যাঁ তার সাথে কথা হয়েছে। ২ দিন আগে প্রস্তুতি ম্যাচ চলাকালে সে এসেছিল। ড্রেসিংরুমে এসেছিল, কথা হয়েছে। তাই হ্যাঁ, একাধিকবার কথা হয়েছে… ওরা তো কেউ প্রধান কোচ হিসেবে আসেনি। আমি আমার কাজ করেই যাচ্ছি। আমরা প্রস্তুত হচ্ছি, তৈরি করছি। সেটাই করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা তো কেউ বদলে দিচ্ছে না।’

তবে বোর্ডের অস্থিরতা নিয়ে প্রশ্ন যখন ঘুরেফিরে আসতেই থাকে, তখন সিমন্সের ধৈর্যের সীমাও চোখে পড়ে। আলোচনাকে অন্যদিকে নিতে চেয়ে তিনি বলে ওঠেন, ‘এবার ক্রিকেটের প্রসঙ্গে আসা যাক?’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সময়টা ছিল টালমাটাল। রাজনৈতিক পালাবদলের পর একের পর এক সভাপতি পরিবর্তন, বিতর্কিত নির্বাচন এবং শেষ পর্যন্ত নতুন অ্যাডহক কমিটির অধীনে দায়িত্ব নেওয়া তামিম -সব মিলিয়ে অস্থিরতার রেশ এখনো কাটেনি।

তামিমের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে-খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ না করেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসা অনেকের কাছেই বিস্ময়কর। তবে এই প্রসঙ্গেও নিজেকে সরিয়ে রাখেন সিমন্স, ‘আমরা বরং ক্রিকেটেই থাকি।’

Previous Post

নতুন বোর্ড-নতুন চ্যালেঞ্জ, তামিমকে নিয়ে রফিকের প্রত্যাশা

Next Post

ওয়ানডেতে মুশফিকের ফেরা নিয়ে গুঞ্জন!

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
ইনজুরিতে সফর শেষ মুশফিকের

ওয়ানডেতে মুশফিকের ফেরা নিয়ে গুঞ্জন!

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD