Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আবাহনী-মোহামেডান: হারানো উত্তেজনার খোঁজে এক ঐতিহ্যবাহী লড়াই

April 11, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
আবাহনী-মোহামেডান: হারানো উত্তেজনার খোঁজে এক ঐতিহ্যবাহী লড়াই
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

একটা সময় ছিল যখন ঢাকার আকাশ-গলি কাঁপত এই ম্যাচের আগের দিন। ক্রিকেটপ্রেমীদের মনে থাকত একটাই প্রশ্ন—আবাহনী না মোহামেডান, জিতবে কে? শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে জায়গা পেত না সূঁচ ফেলারও। সে আমেজ কিছুটা ফিকে হয়ে এলেও, শনিবার আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তবে এবার খালি ঐতিহ্যের লড়াই নয়, ম্যাচের পেছনে আছে পয়েন্ট টেবিলের ক্যালকুলেশন। ১৮ পয়েন্ট নিয়ে আবাহনী যখন শীর্ষে, মোহামেডান ঠিক পিছনে ১৬ পয়েন্ট নিয়ে। এই ম্যাচটা হারালে আবাহনীকে টপকে যেতে পারবে না মোহামেডান, কিন্তু জিতলে সমান পয়েন্টে সমতায় ফিরবে—যা সুপার লিগের আগে দারুণ আত্মবিশ্বাস জোগাবে হৃদয়দের।

আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও স্বীকার করছেন-আগের মতো দর্শক নেই, গ্যালারির গর্জন কমেছে। তবে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা এখনও আগের মতোই, ;আমরা যারা মাঠে নামি, তারা জানি এই ম্যাচের গুরুত্ব কতটা। এটা শুধু দুই পয়েন্টের খেলা না, এটা গর্বের, আত্মমর্যাদার লড়াই। ছোটবেলা থেকেই এই দুই দলে খেলার স্বপ্ন দেখতাম।’

শান্ত আরও যোগ করেন, ‘ভাগ্যক্রমে আবাহনীতে খেলতে পারছি, এখন দলের নেতৃত্ব দিচ্ছি-এটা আমার জন্য গর্বের বিষয়।’

আবাহনী-মোহামেডানের লড়াই এখন আর শুধু লিগ টেবিল নির্ধারণ করে না, সেটি একটি মূল্যবান ঐতিহ্য বয়ে নিয়ে চলে। যেখানে প্রতিটি ডেলিভারি, প্রতিটি রান শুধু স্কোরবোর্ডে নয়, জমা হয় দুই ক্লাবের ইতিহাসে।

তবে বর্তমান বাস্তবতা একটু ভিন্ন। দর্শকরা আগের মতো আবেগ দেখান না, স্টেডিয়াম এখন অনেকটাই নীরব। শান্ত নিজেও জানেন না কেন এমনটা হলো। তবে আশা হারাননি তিনি। ‘আমি আশা করি দর্শকরা আবার মাঠে ফিরবেন, গ্যালারিতে গলা ফাটাবেন। খেলোয়াড়দের জন্য সেটা অনেক বড় অনুপ্রেরণা। -বললেন শান্ত।

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই একটা প্রজন্মের স্মৃতি, আরেক প্রজন্মের স্বপ্ন। ক্রিকেটের বাইরের হিসাব-নিকাশ যতই পাল্টে যাক, এই দুই দলের মাঠের লড়াইয়ের আবেদন কমে না কখনও। শনিবারের ম্যাচটা তাই শুধুই লিগ টেবিলের হিসাব মেলানোর জন্য নয়—এটা সেই হারানো উত্তেজনাকে আবার খুঁজে পাওয়ার একটা সুযোগ।

Previous Post

প্রাইজমানিতে কারা এগিয়ে বিপিএল, পিএসএল নাকি আইপিএল

Next Post

লিটনের হতাশা, পিএসএল না খেলেই ফিরতে হচ্ছে দেশে

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
হঠাৎ ফিরে এলেন লিটন

লিটনের হতাশা, পিএসএল না খেলেই ফিরতে হচ্ছে দেশে

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD