Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির সেরা সাকিব

April 12, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির সেরা সাকিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আরও একটা অর্জন যোগ হলো সাকিব আল হাসানের নামের পাশে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাফল্যের পথ ধরে এবার পেলেন আরেকটি পুরস্কার। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আর সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

এবারই প্রথম নয়। এর আগেও এই স্বীকৃতি উঠেছে সাকিবের হাতে। তিনবার সেরার লড়াইয়ে থেকে দুইবার হয়েছেন মাসসেরা।সবশেষ ২০২১ সালের জুলাইয়ের সেরা হন সাকিব।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আর উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। ৩ ম্যাচে ৪৭ গড়ে করেন ১৪১ রান। উইকেট নিয়েছেন ৬টি। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র জয়ের ম্যাচে ব্যাট হাতে ৭৫ রান আর বল হাতে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রান ও ১ উইকেট নেন। প্রথম ওয়ানডেতে ৮ রান আর বল হাতে ১ উইকেট।

টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতেও বড় ভূমিকা ছিল অধিনায়ক সাকিবের। ব্যাট হাতে প্রথম ম্যাচে ২৪ বলে অপরাজিত ৩৪ রান। বাকি দুই ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে অবশ্য ব্যর্থ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজেও দাপট দেখান সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪ বলে অপরাজিত ৩৮ রান। তিন ম্যাচে নেন ৫ উইকেট।

আইসিসির মার্চ মাসের সেরা হয়ে সাকিব বলেন সাকিব, ‘পুরষ্কারটি জিততে পেরে সম্মানিত বোধ করছি আমি। বিশেষজ্ঞ প্যানেলের যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। এই স্বীকৃতি আমার কাছে খুবই মূল্যবান, কারণ অনেক চমৎকার সব ক্রিকেটার গত এক মাসে অনেকগুলো বিশেষ পারফরম্যান্স উপহার দিয়েছেন। গত মাসের থেকে যদি সেরা মুহূর্ত বাছাই করতে হয়, তাহলে সেটা হবে দল হিসেবে সব বিভাগে চমৎকার পারফরম্যান্স ধরে রেখে টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। নিজের ভূমিকায় মনোনিবেশ করা এখন আমার জন্য খুব সহজ।”

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলে ভোট দেন তারা। নিবন্ধিত সমর্থকরা ভোট দিতে পারেন আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ। আর বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট।

Previous Post

সৌম্যকে নিয়ে হতাশ নির্বাচক

Next Post

শেষ বলের রোমাঞ্চে জিতল মাশরাফির রূপগঞ্জ

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
শেষ বলের রোমাঞ্চে জিতল মাশরাফির রূপগঞ্জ

শেষ বলের রোমাঞ্চে জিতল মাশরাফির রূপগঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD