Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির কঠোর সিদ্ধান্ত: টি-টুয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ

January 24, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দশম টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। বিসিবি ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে আইসিসি। সংস্থাটির দাবি, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

আইসিসির বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্ট শুরুর সময় অত্যন্ত ঘনিয়ে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয়। তবে এ সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির সঙ্গে তিন সপ্তাহের বেশি সময় ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল আইসিসি। এই সময়ে ভিডিও কনফারেন্স, সরাসরি বৈঠক এমনকি ভার্চ্যুয়াল বোর্ড সভাও অনুষ্ঠিত হয়।

আইসিসি জানায়, অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নে উপসংহার টানা হয়েছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, তাদের কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই। এসব তথ্য এবং টুর্নামেন্টের বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে প্রকাশিত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় আইসিসি।

বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি নতুন করে সামনে আসে চলতি বছরের ৩ জানুয়ারি। উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়। এরপর বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে।

এরই পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। তবে ২১ জানুয়ারি অনুষ্ঠিত আইসিসির ভার্চ্যুয়াল বোর্ড সভার পর সংস্থাটি স্পষ্ট করে দেয়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কি না—সে বিষয়ে নিশ্চিত করতে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল নির্বাচনের পথে এগোয়।

ফলে টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানানো হয়। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।

বাংলাদেশের অনুপস্থিতিতে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ নতুন এক মাত্রা পেলেও এই সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা ও বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Previous Post

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির পাশে দাঁড়ালেন শরিফুল

Next Post

সাকিবকে জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তিতে ফেরাতে চায় বিসিবি

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

সাকিবকে জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তিতে ফেরাতে চায় বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD