Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএল সম্প্রচার নিয়ে ধোঁয়াশা কাটেনি

March 29, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডিসেম্বরে আইপিএল নিলাম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার চালুর খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে এখনো সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে এ অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো কার্যকর আছে। বিষয়টি নিয়ে নতুন করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক বক্তব্যই মূলত বিভ্রান্তির সূত্রপাত ঘটায়। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, আইপিএল সম্প্রচারে বাংলাদেশে কোনো বাধা নেই এবং বিষয়টি রাজনৈতিক নয়, বাণিজ্যিকভাবে বিবেচনা করা উচিত। তার এই মন্তব্য থেকেই ধারণা তৈরি হয় যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এরপর আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় বাংলাদেশ আইপিএল সম্প্রচারের জন্য উন্মুক্ত। সেই খবর দ্রুত দেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’ সংক্রান্ত শিরোনামে সংবাদ প্রকাশিত হতে থাকে। পরে বিষয়টি নজরে এলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-‘Govt lifts bar on IPL telecast in Bangladesh- শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে।’

‘উল্লেখ্য আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

আইপিএল সম্প্রচার বন্ধের পেছনে রয়েছে অতীতের কিছু সংবেদনশীল ঘটনা। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই তৎকালীন সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে।

এছাড়া নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দলের ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনাও দুই দেশের ক্রীড়া সম্পর্ককে প্রভাবিত করেছিল। যদিও অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণ অব্যাহত রয়েছে, তবুও আইপিএল সম্প্রচার প্রশ্নে এখনো চূড়ান্ত সমাধান আসেনি।

Previous Post

৪৩২ রানের থ্রিলারে পেশোয়ারের দাপট, রিশাদ-শরীফুল মুখোমুখি

Next Post

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ বিসিবির

Related Posts

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

4
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

10
Next Post
সাকিব-হাথুরু ইস্যু ছাড়াও যে সিদ্ধান্ত এসেছে বিসিবির সভায়

ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ বিসিবির

Discussion about this post

সর্বশেষ..

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
4

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

হাতে চোট পেলেন নাহিদ রানা

জয়ের ছন্দে র‍্যাঙ্কিংয়েও দাপট নাহিদ-মুস্তাফিজদের

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের ক্রিকেটে যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে, তার প্রতিফলন এবার দেখা গেল আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD