Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল

March 9, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রায় দুই বছর পর অবশেষে ঘরের মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৯ এপ্রিল শুরু হবে এ টুর্নামেন্ট। ৫১ দিনের আইপিএলের পর্দা নামবে ৩০ মে।

এবার চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬টি ভেন্যুতে এবারের আইপিএলের ম্যাচগুলো হবে। ভেন্যু হলো-কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ।

আইপিএল ১‘৪তম আসরের প্লে অফ এবং ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সব মিলিয়ে ৫৬ টি লিগ ম্যাচ আয়োজিত হবে। চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরুতে ১০টি করে ম্যাচ এবং আহমেদাবাদ ও দিল্লি ৮টি করে ম্যাচ আয়োজন করবে। এবার হোম ভেন্যুতে কোনো দল ম্যাচ খেলবে না। সবগুলো ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। দুপুরের ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে। সন্ধ্যার ম্যাচ শুরু ৭টা ৩০ মিনিটে।

গত বছর আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। জৈব সুরক্ষা বলয় তৈরি করে সফলভাবে টু্র্নামেন্ট আয়োজন করেছিল আয়োজকরা। এবার নিজেদের মাটিতে একই সুরক্ষা বলয় তৈরির কথা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের আইপিএলে অংশ নেবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সে। পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল চলাকালিন বাংলাদেশের সিরিজ থাকলেও সাকিব ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবিও তাকে অনুমতি দিয়েছে।

Previous Post

পাল্টে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু!

Next Post

এপ্রিলে যাবে বাংলাদেশ, ঈদের পর আসবে শ্রীলঙ্কা

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
এপ্রিলে যাবে বাংলাদেশ, ঈদের পর আসবে শ্রীলঙ্কা

এপ্রিলে যাবে বাংলাদেশ, ঈদের পর আসবে শ্রীলঙ্কা

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD