Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন না সাকিব

February 19, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন না সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সে সময়ই আবার হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তাই সাকিব আল হাসান সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কা সফরে টেস্ট না খেলার। ঐ সময় তিনি মাতাবেন আইপিএল। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটিও চেয়েছেন। বোর্ডও এ অলরাউন্ডারের ছুটি মঞ্জুর করেছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

এবারের আইপিএলে সাকিব খেলবেন পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়া নিলাম থেকে তাকে পশ্চিম বঙ্গের দলটি কিনেছে ৩ কোটি ২০ লাখ রুপিতে। তার সঙ্গে ঐদিন আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। তাই তাকেও এ টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি ছুটি দেয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন আকরাম।

জাতীয় দলের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেওয়া দেশের ক্রিকেটে খুব ভালো দৃষ্টান্ত হচ্ছে নয়, ব্যাপারটি বুঝতে পারছেন আকরাম। তবে তিনি আবার জানিয়েছেন, জোর করে কাউকে খেলাতে চায় না বোর্ড, ‘সাকিব আমাদের চিঠি দিয়েছে, সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চায় না। আমরা মিটিং করেছি, অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। লম্বা মিটিং হয়েছে। বোর্ড আগেও নানা সময়ে নানাজনকে ছুটি দিয়েছে। তবে জাতীয় দলের খেলার সময় সাধারণত আমরা দিতে চাই না ছুটি। কিন্তু আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, জোর করে কাউকে বাংলাদেশ দলে খেলা হবে না।’

আকরাম আরও বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে হবে। সাকিব টেস্ট খেলতে চায় না এই সিরিজে। আমরা তাকে ছুটি দিয়েছি। অবশ্যই খুব ভালো উদাহরণ নয় এটি। কিন্তু যেটা বললাম, অনিচ্ছুক কাউকে আমরা খেলাতে চাই না।’

কাউকেই জোর করে খেলাতে চায় বিসিবি। এজন্য কারও স্বাধীনতা হস্তক্ষেপ করবে না সংস্থাটি। গতকাল মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আকরাম, ‘অন্যদেরও ছুটি দেবে বোর্ড। যারা খেলতে চায় না, তাদের সবাইকেই দেবে। অনেক কথা বলেছি এটা নিয়ে আমরা। সবশেষে বোর্ডের কথা, যে খেলতে না চায়, জোর করে তাকে নামানো হবে না। মোস্তাফিজ চাইলে তাকেও ছুটি দেব, সবাইকে দেব, কিছু করার নেই।’

আইপিএল চলাকালিন সময়ে টেস্ট না খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডেতে খেলবেন সাকিব। এমনটাই জানিয়েছেন আকরাম খান।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD