Friday, August 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অ্যাগার-হিউজের ব্যাটে চমক

July 11, 2013
in নিউজ, লিড স্টোরি
0 0
A A
অ্যাগার-হিউজের ব্যাটে চমক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অজি ১১ নম্বর ব্যাটসম্যান অ্যাশটন অ্যাগারের ব্যাটে এমন নাটক জমেছিল কে জানত? ১৯ বছরের যে তরুণের ট্রেন্ট ব্রিজ টেস্টে অভিষেক বাঁহাতি স্পিনার হিসেবে, কে জানত ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটেই তিনি নায়ক? কেউই ভাবেনি। তবে খেলাটা যখন ক্রিকেট তখন তার পরতে পরতে তো বিস্ময় লুকানো থাকেই। তারই প্রমাণ মিলল কাল ট্রেন্ট ব্রিজ মাঠে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২১৫ রানের জবাবে অস্ট্রেলিয়া যখন ১১৭ রানে ৯ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে, তখনই ব্যাট হাতে প্রতিরোধের দেয়াল গড়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা ১১ নম্বর অজি ব্যাটসম্যান অ্যাগার। সঙ্গে ফিল হিউজ। সতীর্থ টপ অর্ডার ব্যাটসম্যানদের সাজঘরে আসা-যাওয়ার মিছিলে যিনি একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অ্যাগার এবং হিউজ দশম উইকেটে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড ১৬৩ রানের জুটি। যাতে ৯৮ রান করে শেষ পর্যন্ত আউট হয়ে যান অ্যাগার। ৮১ রানে অপরাজিত থাকেন হিউজ। হাতে শেষ উইকেট আর ৯৮ রানে পিছিয়ে থাকা অজিরা শেষতক প্রথম ইনিংসে ২৮০ রানে অল আউট হয়। অলৌকিকভাবে লিড পায় ৬৫ রানের।
সকালে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইং এবং স্পিনার গ্রায়েম সোয়ানের ঘূর্ণিতে চোখে শর্ষে ফুল দেখছিল অজি ব্যাটসম্যানরা। আগের দিনের ৪ উইকেটে ৭৫ রান নিয়ে খেলতে নামা অজিরা দিনের খেলা ঘণ্টা পূরণের আগেই ৯ উইকেট হারায় ১১৭ রানে। আসলে ৩১ বলের ব্যবধানে ৯ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। ধ্বংসের মূল নায়ক অ্যান্ডারসন। ৮৫ রানে ৫ উইকেট নিয়েছেন এ পেসার। ২টি করে উইকেট নেন স্টিভেন ফিন ও সোয়ান। কিন্তু অ্যাগার এবং হিউজের ব্যাটে লড়াইয়ে ফিরে আসে অস্ট্রেলিয়া। সেটা এমনভাবেই যে, এবার উল্টো ইংল্যান্ডকে চেপে ধরে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২১৫/১০ (কুক ১৩, রুট ৩০, ট্রট ৪৮, পিটারসেন ১৪, বেল ২৫, বেয়ারস্টো ৩৭, প্রায়র ১, ব্রড ২৪, সোয়ান ১, ফিন ০, অ্যান্ডারসন ১*; সিডল ৫/৫০, প্যাটিনসন ৩/৬৯, স্টার্ক ২/৫৪)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৮০/১০ (ওয়াটসন ১৩, রজার্স ১৬, কাওয়ান ০, ক্লার্ক ০, স্মিথ ৫৩, হিউজ ৮১*, হাডিন ১, সিডল ১, স্টার্ক ০, প্যাটিনসন ২, অ্যাগার ৯৮; অ্যান্ডারসন ৫/৮৫, সোয়ান ২/৬০, ফিন ২/৮০, ব্রড ১/৪০)।

Related Posts

Coaches pay price for BCB whim!
বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

0
নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

0
আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির
বিশেষ প্রতিবেদন

আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD