Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

July 22, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। গত জুনে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার গতিময় বোলিং ও আগ্রাসী উপস্থিতির কথা স্মরণ করে তাকে নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

প্রতিবেদনটিতে নাহিদের উত্থানকে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন অধ্যায় হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং, বাড়তি বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন-লেন্থ অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল বলে উল্লেখ করা হয়েছে।

এর পেছনে রয়েছে গত জুনের সেই প্রথম ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েই ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন নাহিদ। তার বিধ্বংসী স্পেলে ১৯১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া, পরে বাংলাদেশ জেতে ৮৬ রানে। জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারির মতো ব্যাটারদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ইংলিসকে আউট করার পর দুজনের মধ্যে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময়ও জায়গা পেয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

তবে প্রশংসার পাশাপাশি রয়েছে শঙ্কাও। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সফরে নাহিদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই খবর পাওয়ার পরই বাংলাদেশের নির্বাচকেরা জরুরি বৈঠকে বসেন। কারণ সফরে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছিল নাহিদকে।

প্রতিবেদন অনুযায়ী, বিসিবি স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও ধারণা করা হচ্ছে, চোট থেকে সেরে উঠতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমটির মতে, নাহিদ সুস্থ থাকলে সিরিজের অন্যতম আকর্ষণ হতে পারতেন তার গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের কারণে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অফ স্পিনার নাথান লায়ন। অন্যদিকে বাংলাদেশ এখনও সফরের দল ঘোষণা করেনি।

Previous Post

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

Related Posts

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

9
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

2
এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব
বিশেষ প্রতিবেদন

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

8

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
1

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
9

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
2

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD