Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অশ্বিনের টিপস পেয়ে খুশি মিরাজ

February 16, 2017
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ছুটিতে বাবা-বোনের সঙ্গে মিরাজ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসান মিরাজ যারপরনাই উচ্ছ্বসিত। এমন একটা মুহুর্তের অপেক্ষাতেই ছিলেন তিনি। দেশ ছাড়ার আগেই বলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের টিপস নেবেন তিনি। সেই ইচ্ছে পূরণের সেই তৃপ্তিটা হায়দ্রাবাদ টেস্টের শেষেই পেলেন এই স্পিনার। আড্ডা হল প্রিয় ক্রিকেটারের সঙ্গে।

তবে সেটা নিছকই গল্পের আড্ডা নয়। অগ্রজ অফ স্পিনারের কাছ থেকে বেশ কিছু শিখলেনও তিনি। গল্পের ফাঁকে অশ্বিনের কাছ থেকে অনেক কিছুই শিখলেন তরুণ টাইগার ক্রিকেটার। পরে ভারতীয় এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারও দিলেন। এনিয়ে মেহেদী বলেন, ‘ঢাকা থেকে হায়দ্রাবাদ আসার আগেই এটা ভেবে রেখেছিলাম। আমি সেই ইচ্ছের কথা সবাইকে বলেওছিলাম যে অশ্বিনের সঙ্গে কথা বলব। সুযোগটা মিলল। ও আমাকে জানাল ম্যাচে পরিস্থিতি অনুযায়ী কিভাবে বল করতে হয়। চাপের মুখে থেকে বোলিং করার কৌশলটাও ওর কাছ থেকে জানলাম।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে মেহেদী-অশ্বিনের ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে অশ্বিনের কথা গভীর মনোযোগে শুনছেন মেহেদী। শিক্ষক আরেকজন ছাত্র! মেহেদী জানালেন, ‘আসলে গত কয়েক বছর ধরেই অশ্বিন দুর্দান্ত খেলছে। ওর বোলিংয়ে অনেক বৈচিত্র। যা আমাকে মুগ্ধ করে। ওর কাছ থেকে বোলিং টিপস নেওয়াটা সত্যিই অসাধারন এক অভিজ্ঞতা।’

মিরাজ মনে করেন এই অভিজ্ঞতা ক্রিকেটে ভাল করার পেছনে বেশ কাজে দেবে। তাছাড়া যখন সাফল্য ধরা দেবে না তখন নিশ্চয়ই অশ্বিনের কথা থেকে শক্তি পাবেন মেহেদী। হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে অবশ্য ম্যাজিক দেখানে হয়নি। তবে ব্যাট হাতে এক ইনিংসে হাফসেঞ্চুরি তুলেছেন তিনি।

Previous Post

নাসির জামশেদ নিষিদ্ধ

Next Post

আইপিএলের নিলামে ৬ টাইগার

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
সাব্বির-ইমতিয়াজের ব্যাটে শতরান

আইপিএলের নিলামে ৬ টাইগার

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD