Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অভিষেকের হাসি বিশ্বকাপ জয়ীর মুখে

August 2, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অভিষেকের হাসি বিশ্বকাপ জয়ীর মুখে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তাকে নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলে কথা। তবে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেই আলোচনার আলোতে এসেছিলেন পারভেজ হোসেন ইমন। এবার যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে অভিষেক হলো তার।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ইমনের সেঞ্চুরি, ৯ চার ও ৭ ছক্কার করেছিলেন শতরান। তারপর থেকেই চলছিল অপেক্ষা, কখন জায়গা মিলবে জাতীয় দলে। অবশেষে স্বপ্নপূরণ তার।

২০২০ সালের ৮ ডিসেম্বর হাঁকানো সেই ঝড়ো সেঞ্চুরির পর জাতীয় ওয়ানডে দলে ডাকা হয় ইমনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও ইনজুরির কারণে বাদ পড়েন। এরপর আলোচনাই হচ্ছিল না তাকে নিয়ে। অনেক দিন পর খুলনায় বিসিবি টাইগার্সের বিপক্ষে ‘এ’ দলের হয়ে সেঞ্চুরিতে ফের নজর কাড়েন। খুলে যায় জাতীয় দলের দরজা।

প্রথম দুই টি-টুয়েন্টিতে মুনীম শাহরিয়ার কিছুই করতে পারেন নি। তার বাজে পারফরম্যান্সেই পথ খুলল ইমনের। হারারেতে অভিষেক হয়ে গেল। তিনি ৭৬তম টি-টুয়েন্টি ক্রিকেটার বাংলাদেশের। দুই ম্যাচ পর দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে পেলেন ক্যাপ।

স্বীকৃতি টি-টুয়েন্টিতে ইমন ২৫ ম্যাচে করেছেন ৫৭০ রান। ২৩.৭৫ গড় ও ১২৩.৩৭ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য এই টপ অর্ডার ব্যাটসম্যান এবার নাম লেখালেন জাতীয় দলে।

এদিকে মঙ্গলবার বাংলাদেশের নবম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। দলে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলেও অধিনায়ক করা হয় তাকে!

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD