Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অভিষেকেই বর্ষসেরা রিশাদ

April 1, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বিগ ব্যাশে অভিষেক মৌসুমেই নিজের প্রতিভার ছাপ রেখে স্মরণীয় এক বছর কাটালেন রিশাদ হোসেন। লেগস্পিনের ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারদের বারবার বিপাকে ফেলে বাংলাদেশের এই তরুণ স্পিনার জিতে নিয়েছেন বর্ষসেরার স্বীকৃতি। তাকে তাদের বিগ ব্যাশের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে হোবার্ট হারিকেন্স।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অর্জনের কথা জানানো হয়। ক্যাপশনে হোবার্ট লিখেছে, ‘রিশাদ বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।’ বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমে পারফরম্যান্সের স্বীকৃতি দিতে ক্রিকেট তাসমানিয়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে, যার অংশ হিসেবেই এই সম্মান পেয়েছেন রিশাদ।

এই পুরস্কারের দৌড়ে তার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অধিনায়ক ন্যাথান এলিস, ইংলিশ পেসার ক্রিস জর্ডান এবং ব্যাটসম্যান নিখিল চৌধুরী। তবে সবার পারফরম্যান্স ছাপিয়ে সেরার মুকুট ওঠে রিশাদের মাথায়।

পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে এনে দেয় এই স্বীকৃতি। ১১ ইনিংসে বল করে তিনি নেন ১৫ উইকেট, যা হোবার্টের বোলারদের মধ্যে সর্বোচ্চ। তাঁর ইকোনমি ছিল ৭.৮২ এবং বোলিং গড় ২০.৮৬। ২৬ রানে ৩ উইকেট তার সেরা বোলিং। দলটি প্লে-অফে উঠতে না পারলেও রিশাদের পারফরম্যান্স ছিল উজ্জ্বল।

এর আগে ২০২৪-২৫ মৌসুমে হোবার্টে খেলার কথা থাকলেও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সুযোগ হয়নি তাঁর। তবে এবারের মৌসুমে পুরোপুরি সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। সতীর্থদের পাশাপাশি অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং-এর কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ স্পিনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রিশাদের পারফরম্যান্স উল্লেখযোগ্য। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে ৮.১২ ইকোনমিতে তিনি নিয়েছেন ৭১ উইকেট, যা তার ধারাবাহিক উন্নতিরই প্রমাণ।

একই পুরস্কার অনুষ্ঠানে নারী বিগ ব্যাশে হোবার্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ড্যানিয়েলি ওয়াট হজ। এছাড়া তাসমানিয়ার বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়ও সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। জ্যাক সিমন্স মেডেল জিতেছেন বাউ ওয়েবস্টার, ডেভিড বুন মেডেল পেয়েছেন জেইক ডোরান। উইমেন’স ন্যাশনাল ক্রিকেট লিগে সেরা হয়ে ভেরোনিক পাইক মেডেল জিতেছেন র‌্যাচেল ট্রেনামান। আর সবচেয়ে বড় পুরস্কার রিকি পন্টিং মেডেল জিতেছেন তাসমানিয়ার অধিনায়ক জর্ডান সিল্ক।

Previous Post

সিলেট স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ ক্রীড়া প্রতিমন্ত্রীর

Next Post

হাবিবুল বাশারের নেতৃত্বে শুরু নির্বাচকদের পথচলা

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
হাবিবুল বাশারের নেতৃত্বে শুরু নির্বাচকদের পথচলা

হাবিবুল বাশারের নেতৃত্বে শুরু নির্বাচকদের পথচলা

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD