Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

অবস্থান স্পষ্ট করলেন মাহমুদউল্লাহ

February 7, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়স, অভিজ্ঞতা আর ফর্ম-সব মিলিয়ে এখনো তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে একটি আলোচিত নাম। তবে চলমান অদম্য কাপে দেখা যায়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

মূলত জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট, যেখানে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।

তবে এই নিয়ে কোনো আক্ষেপ নেই তার কণ্ঠে। বরং নিজের অবস্থান এবং বাস্তবতাকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন তিনি।

আজ গণমাধ্যমে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।’

দীর্ঘদিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য থাকা মাহমুদউল্লাহ এখন ক্রিকেটের বাইরের জীবনকেও সমান গুরুত্ব দিচ্ছেন। তবে তা বলে যে তাঁর ক্রিকেট অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে, এমনটা ভাবার সুযোগ নেই। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করে জানালেন, সিদ্ধান্ত নির্ভর করবে শরীর, ফিটনেস আর মানসিক তাড়নার ওপর।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।’

১৮ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা তাকে দিয়েছে তৃপ্তি ও পরিপূর্ণতার অনুভূতি। সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ নিয়েও তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না। ঘরোয়া ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ-সবই এখন পরিস্থিতি আর সুযোগের ওপর নির্ভরশীল বলে মনে করেন তিনি।

এই প্রসঙ্গে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।’

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD