Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

February 15, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হিসেবেই শেষ আটের টিকিট কেটেছে ক্যারিবীয়রা। টানা তৃতীয় জয়ে আত্মবিশ্বাসী দলটি ব্যাট-বল দুই বিভাগেই দেখিয়েছে আধিপত্য।

টস হেরে আজ আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেপাল জাতীয় ক্রিকেট দল। প্রথম ওভারেই কুশল ভূর্তেল ফিরে গেলে ধসের সূচনা। ১৭ রানের মধ্যে রোহিত পাওদেল ও আসিফ শেখ আউট হলে তিন উইকেট হারায় নেপাল। আরিফ শেখ ও লোকেশ বামও বড় ইনিংস খেলতে পারেননি। ৪৬ রানে পঞ্চম উইকেট পতনের পর শতরানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

দলকে লড়াইয়ে রাখেন দিপেন্দ্র সিং আইরে। একপ্রান্ত আগলে রেখে তিনি গড়েন গুরুত্বপূর্ণ জুটি। শুলসান ঝা বিদায় নিলেও সম্পাল কামিকে নিয়ে সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে কিছুটা স্বস্তি ফেরান। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। দিপেন্দ্র ৪৭ বলে ৫৮ রান করেন, সমান তিনটি করে চার ও ছক্কায় সাজানো ইনিংসে। সম্পাল ১৫ বলে অপরাজিত ২৫ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে থামে নেপাল।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। চার উইকেট নিয়ে নেপালের মাঝের সারি ভেঙে দেন তিনি। আকিল, ফোর্ড, শামার ও চেজ নেন একটি করে উইকেট। সমন্বিত বোলিংয়েই বড় সংগ্রহ গড়ার সুযোগ পায়নি নেপাল।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। নন্দন যাদবের বলে কিং ২২ রান করে আউট হলেও সেটিই ছিল নেপালের একমাত্র সাফল্য। এরপর হোপ ও শিমরন হেটমায়ার গড়ে তোলেন ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।

হোপ খেলেন দায়িত্বশীল ইনিংস, ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান। হেটমায়ারও ছিলেন আক্রমণাত্মক, ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন। মাত্র ১৫.২ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটের এই জয়ে গ্রুপপর্ব শেষ না হতেই নিশ্চিত হয়ে যায় তাদের সুপার এইটের টিকিট।

Previous Post

টিকিট ‘সোল্ড আউট’, কালোবাজারে চড়া দাম!

Next Post

বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন, বোর্ডে যাওয়ার ইচ্ছা নেই ইশরাকের

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন, বোর্ডে যাওয়ার ইচ্ছা নেই ইশরাকের

বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন, বোর্ডে যাওয়ার ইচ্ছা নেই ইশরাকের

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD