Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শামীমের ব্যাটে জিতল বাংলাদেশ ইমার্জিং

March 7, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শামীমের ব্যাটে জিতল বাংলাদেশ ইমার্জিং
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সহজ ম্যাচটা কঠিন করে জিতল বাংলাদেশ ইমার্জিং দল। অবশ্য ব্যাটসম্যানরা এভাবে একের পর এক সুযোগ হাতছাড়া করলে তো এমনই হয়। শেষটাতে এসে বিপাকেই পড়ে যাচ্ছিল দল। তবে হতাশ করেন নি শামীম হোসেন। আয়ারল্যান্ড ‘এ’ দলকে হাসিমুখে মাঠ ছাড়তে দেয়নি তারা। শামীমের অপরাজিত ঝড়ো ফিফটিতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা জিতল ৪ উইকেটে। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে রোববার শেষ ওভারের রোমাঞ্চে ২৬৪ রান ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ২ বল বাকি রেখেই দল পা রাখে জয়ের বন্দরে।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৫৩ রানে অপরাজিত শামীম। জয়ের নায়ক তো তিনিই।

ম্যাচে আলোচনায় থাকলেন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস। তিনি করোনা আক্রান্ত হলে আগের ম্যাচটি ৩০ ওভারের পর পরিত্যক্ত হয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির পথে ছিলেন প্রিটোরিয়াস। কিন্তু ৯ চার ও ১ ছক্কায় ১২৫ বলে ৯০ রান তুলে আউট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ৩৯ রানে শিকার করেন ২ উইকেট। পেসার সুমন খান ২ উইকেট পেয়েছেন ৫১ রানে।

জবাবে নেমে উইকেটে থিতু হয়েই পথ হারিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। শেষে শামীম চমক না দেখালে সর্বনাশই হয়ে যেতো।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড উলভস: ৫০ ওভারে ২৬৩/৭ (ম্যাককলাম ৪১, প্রিটোরিয়াস ৯০, ডোহেনি ৩৭, টেক্টর ৩১, ক্যাম্পার ৪, গেটকেট ২৯, ডেলানি ১৮, অ্যাডায়ার ৩*; মুকিদুল ১০-০-৬২-১, সুমন ৯-১-৫১-২, শফিকুল ১০-০-৫৬-১, রকিবুল ১০-০-৩৯-২, শামীম ২-০-১০-০, সাইফ ৯-০-৪০-০)
বাংলাদেশ ইমার্জিং দল: ৪৯.৪ ওভারে ২৬৪/৬ (সাইফ ৩৬, তানজিদ ১৭, মাহমুদুল ৬৬, ইয়াসির ৩১, হৃদয় ৩১, শামীম ৫৩*, আকবর ০, সুমন ১১*; লিটল ১০-০-৫৬-১, অ্যাডায়ার ৯.৪-০-৬৪-০, প্রিটোরিয়াস ৯-১-৪০-১, হোয়াইট ১০-০-৪৫-২, গেটকেট ২-০-১৫-১, ডেল্যানি ৯-০-৩৫-০)
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল
ম্যাচসেরা : শামীম হোসেন।

Previous Post

এক নজরে এবারের আইপিএল সূচি

Next Post

পিটারসেন ঝড়ে তছনছ বাংলাদেশ লিজেন্ডস

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
পিটারসেন ঝড়ে তছনছ বাংলাদেশ লিজেন্ডস

পিটারসেন ঝড়ে তছনছ বাংলাদেশ লিজেন্ডস

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD