Thursday, February 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটনের হতাশা এবং শিশিরের অজুহাত

May 22, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আমিরাতে বাড়ছে টি-টোয়েন্টি, চূড়ান্ত হয়নি পাকিস্তান সফরের সূচি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না! শারজাহর মঞ্চে শেষ ম্যাচটি ছিল একটি অলিখিত ফাইনাল। সিরিজের প্রথম দুই ম্যাচ ভাগাভাগির পর এই তৃতীয় ম্যাচে নির্ধারিত হলো বিজয়ী। প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাত। কিন্তু ফলাফল বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত বিব্রতকর-৭ উইকেটে হেরে সিরিজ ২-১ ব্যবধানে হাতছাড়া করল লিটন দাসের দল।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনোরকম চাপে না পড়ে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল আমিরাত। আগেরবার ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

নতুন অধিনায়ক লিটন দাসের জন্য এই সিরিজ ছিল চ্যালেঞ্জিং। পাকিস্তান সিরিজ স্থগিত হওয়ার পর হুট করেই এক ম্যাচ বাড়িয়ে তিন ম্যাচের সিরিজে রূপ নেওয়া এই সফরে শেষ ম্যাচটিই হয়ে উঠল দুঃস্বপ্নের সমাপ্তি। ম্যাচ শেষে হতাশ লিটন বলেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাঁদের কৃতিত্ব দিতে হবে।’

সিরিজজুড়ে বারবার টস হার এবং পরে ব্যাট করার কারণে শিশিরের প্রভাবও উঠে এসেছে লিটনের কথায়, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। এমন উইকেট ও কন্ডিশনে এমন কিছু আমরা করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।’

লিটন প্রতিপক্ষের প্রশংসাও করেন, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন চাপ নেয়নি, তাদের কৃতিত্ব দিতেই হবে।’

প্রথমটিতে জিতলেও সিরিজে দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও হেরে যায় বাংলাদেশ। গতকাল তৃতীয় ম্যাচে ৮৪ রানে পড়ে যায় ৮ উইকেট। পরে কোনোভাবে ১৬২-তে পৌঁছালেও তা প্রতিপক্ষের সামনে ছিল না কোনো বড় চ্যালেঞ্জ। এবার ৭ উইকেটে হার। একইসঙ্গে সিরিজও হাতছাড়া।

যুক্তরাষ্ট্রের পর এবার আমিরাত-সহযোগী সদস্য দলের বিপক্ষে ফের মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ।

Previous Post

শারজাহে ভরাডুবি: আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

Next Post

সুপার লিগে শিরোপা ধরে রাখার মিশনে রংপুর, সূচি প্রকাশ

Related Posts

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের
বিশেষ প্রতিবেদন

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

7
বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

1
বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

5
Next Post
সুপার লিগে শিরোপা ধরে রাখার মিশনে রংপুর, সূচি প্রকাশ

সুপার লিগে শিরোপা ধরে রাখার মিশনে রংপুর, সূচি প্রকাশ

Discussion about this post

সর্বশেষ..

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুমের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের বড় একটি তালিকা থাকলেও সাফল্যের খাতায় নাম তুলতে পেরেছেন মাত্র একজন।...

বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

by cricbdadmin
0
1

নারীদের বিপিএল নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) নামে...

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

by cricbdadmin
0
5

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয়তা আগে দেখা যায়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপ ‘ডি’ ম্যাচটি...

প্রশংসায় ভাসছেন রিশাদ

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

by cricbdadmin
0
3

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। গত আসরে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে সফল...

আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের কৌশলগত জয়

বাংলাদেশের ন্যায্য মর্যাদা নিশ্চিত করাই ছিল লক্ষ্য: নাকভি

by cricbdadmin
0
4

আইসিসির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের সময় বাংলাদেশকে ঘিরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার দাবি,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD