Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রোমাঞ্চকর জয়ে শেষ আটে নেদারল্যান্ডস, বিশ্বকাপ শেষ মেক্সিকোর

June 30, 2014
in অনান্য খেলা, নিউজ, বিশ্বকাপ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রোমাঞ্চকর জয়ে শেষ আটে নেদারল্যান্ডস, বিশ্বকাপ শেষ মেক্সিকোর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততেই যাচ্ছে মেক্সিকো। ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে। অনেকে ধরেই নিয়েছিলেন জয়ের নায়ক জিওভানি দস সান্তোস। তার গোলেই দল এগিয়ে। জয়টা তো হাতের মুঠোতেই। কিন্তু কে জানতো তখনো অনেক নাটক বাকী ফোর্তেলেজায়? কিন্তু ৮৮ মিনিটে হিসেবের ছক উল্টে দিলেন ওয়েসলি স্নেইডার। তার অসাধারন এক গোলে শেষ মুহুর্তে ম্যাচে ফিরে নেদারল্যান্ডস। গ্যালারিতে শুরু হয়ে যায় কমলা রঙের উৎস।
তখন মনে হচ্ছিল নিশ্চিত খেলা গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। কিন্তু এই হিসেবটাও মিলল না। ইনজুরি সময়ে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ডাচদের অবিস্মরনীয় এক জয় এনে দেন ইয়ান ক্লাস হুন্টেলার। তাতেই দেশের বাইরে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন ভেঙ্গে যায় মেক্সিকোর। ২-১ গোলের জয় দিয়ে ডাচরা উঠে গেল কোয়ার্টার ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
ফিফার ইতিহাসে এই ম্যাচেই প্রথম দেখা গেল ‘কুলিং ব্রেক’। তাপমাত্রা ৩৯ ডিগ্রী। হাপিয়ে উঠেছিলেন ফুটবলররা। তাইতো
প্রথমবারের মতো পানি পানের বিরতি হল । ম্যাচের ৩২ ও ৭৫ মিনিটে এই বিরতি দেন রেফারি।
তাতে সুবিধাটা ডাচরাই পেয়েছে। কেননা, এমন গরমে খেলে অভ্যস্থ নন। সুবিধা আরো পেয়েছে ইউরোপের এই দেশটি। ইনজুরি সময়ে তাদের পাওয়া পেনাল্টি নিয়েও আছে প্রশ্ন।
মেক্সিকোর রাফায়েল মার্কেস ডি বক্সে ফেলে দেন হল্যান্ডের আরিয়ান রবেনকে। ইচ্ছে করলে রেফারী এটা এড়িয়ে যেতে পারতেন। কিন্তু পেনাল্টি দিয়ে দেন তিনি। রোবিন ফন পার্সির বদলি নামা ক্লাস ইয়ান হুন্টেলার পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না। হারলেও এ ম্যাচে দারুণ লড়লেন মেক্সিকোর গোলকিপার গুইলেরমো ওচোয়া।
কিন্তু এমন জয়ে কলংক থাকল। ম্যাচ শেষে মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা দোষ দিলেন পর্তুগিজ রেফারি পেদ্রো প্রোয়েনকাকে। একইসঙ্গে রোবেনও স্বীকার করলেন প্রথমার্ধে দুবার ‘ডাইভিং’ করে রেফারীকে প্রভাবিত করার চেস্টা করেছেন তিনি!

ম্যাচে তিনবার ডাইভিং (ইচ্ছেকৃত ভাবে পড়ে যাওয়া) করেছেন রোবেন। অভিনয়টা বেশ করলেন তিনি।

Previous Post

ইতিহাস গড়ল কোস্টারিকা, গ্রিসের বিদায়

Next Post

শেষ আটে ফ্রান্স, বিদায় নাইজেরিয়ার

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

9
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি
বিশেষ প্রতিবেদন

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

6
Next Post
শেষ আটে ফ্রান্স, বিদায় নাইজেরিয়ার

শেষ আটে ফ্রান্স, বিদায় নাইজেরিয়ার

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
9

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD