নাইজেরিয়ার স্বপ্ন মাড়িয়ে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ফ্রান্স। সোমবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা ‘সুপার ঈগল’দের হারাল ২-০ গোলে। একটি গোল করলেন পল পগবা। পরেরটি আত্মঘাতি।
নকআউট এই ম্যাচে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে বেশ লড়েছে নাইজেরিয়া। বিশেষ করে প্রথমার্ধে। ৪৪ মিনিটে এগিয়ে যেতে পারত আফ্রিকান এই দেশটি। কিন্তু এমানুয়েল এমেনিকের শট দারুণ দক্ষতায় আটকে দেন ফরাসি গোলকিপার হোগো লরিস।
প্রথমার্ধ গোলশূন্য থাকল।
৭৯ মিনিটে এসে গোলের দেখা পায় ফরাসিরা। ম্যাথু ভালবুয়েনার কর্নারে হেড করেন পগবা (১-০)।
এরপর ইনজুরি সময়ে জোসেফ ইওবো আত্মঘাতি গোল করে বসলেন (২-০)! এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল নাইজেরিয়ানরা।
আর ফরাসিরা উঠে গেল শেষ আটে। শিরোপা জয়ের মিশন নিয়েই ব্রাজিল বিশ্বকাপে খেলতে গেছে তারা।



