Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটেই ফেরার বার্তা দিচ্ছেন সোহান

May 8, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র ৮ ইনিংসে ব্যাট করেছেন নুরুল হাসান সোহান, করেছেন ১৬৫ রান, গড় ৮২.৫০। যদিও ম্যাচ সংখ্যা কম, তবু পরিসংখ্যানটির ওজন হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এত চমকপ্রদ রেকর্ড থাকা সত্ত্বেও সোহান জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন হাতে গোনা কয়েকবারই।

তবে সময় বদলেছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের পর মিডল অর্ডারে তৈরি হয়েছে শূন্যতা, আর সেটিই হতে পারে সোহানের ‘কমব্যাক উইন্ডো’। ঠিক এই সময়েই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি।

প্রথম ম্যাচে ২৬ বলে ২০ রানের হার না মানা ইনিংসের পর দ্বিতীয় ওয়ানডেতে ১০১ বলে ১১২ রানের এক অসাধারণ সেঞ্চুরি। ইনিংসটিকে শুধু বড় রান নয়—একটি বার্তা হিসেবে দেখছেন অনেকে। বার্তাটি জাতীয় দলের নির্বাচকদের উদ্দেশ্যে, ‘আমি প্রস্তুত।’

ম্যাচ শেষে নিজের আবেগ গোপন রাখেননি সোহান। বলেছেন, ‘(সুযোগ না পেলে) অবশ্যই কিছুটা কষ্ট তো থাকেই। ওয়ানডে আমাদের জন্য বড় একটা ফরম্যাট, আমি অনেক পছন্দ করি। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারলে সবসময় ভালো লাগবে। এটা প্রসেসের ব্যাপার। সবসময় যা চাই তা হয় না। তবে সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশ ‘এ’ দল ইতোমধ্যে কিউই ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও, সোহান নিশ্চিত করতে চাইবেন নিজের ফর্ম ধরে রাখাটা। কারণ এই সিরিজটাই হতে পারে জাতীয় দলে ফেরার সিঁড়ি।

Previous Post

টেস্ট থেকে বিদায় রোহিত শর্মার

Next Post

নতুন ঠিকানায় স্বপ্ন দেখছেন সাব্বির রহমান

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
নতুন ঠিকানায় নতুন স্বপ্নে সাব্বির

নতুন ঠিকানায় স্বপ্ন দেখছেন সাব্বির রহমান

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
2

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD