Saturday, March 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার পরামর্শ মাশরাফির

April 9, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার পরামর্শ মাশরাফির
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বাংলাদেশ খেলবে সরাসরি মূল পর্বে খেলবে। এখনই এ টুর্নামেন্টের পরিকল্পনা করা উচিৎ বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা। এজন্য তার পরামর্শ আগেভাগে অস্ট্রেলিয়ায় যেয়ে ক্যাম্প করতে পারে টাইগাররা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে কোনো প্রতিযোগিতা আয়োজন করা যায় কিনা বা অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যাম্প করার সুযোগ আছে কি না সেসব যাচাই করে এখনই পরিকল্পনা ঠিক করার কথা বললেন মাশরাফি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ১-এ। সেখানে দলটির প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুই দল। গ্রুপ পর্বে মোট পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।

দেশে ও দেশের বাইরে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে লিটন, তাসকিন, মিরাজ, আফিফরা যেভাবে পারফর্ম করছে তাতে ভালো কিছুর আত্মবিশ্বাস পাচ্ছেন মাশরাফি। এই ফর্ম বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে পারলে বড় কিছুর সম্ভবনা দেখছেন মাশরাফি। এ ব্যাপারে বুধবার মাশরাফি বলেছেন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড় বলতে যে চারজনকে বুঝায় সঙ্গে লিটন, তাসকিন, মিরাজরাও সিনিয়র। এরা যারা ৭-৮ বছর খেলছে, আমার মনে হয় তাদের এখন সময় পারফর্ম করার এবং তারা করছেও । এই পারফরম্যান্সটা যদি টেনে নিয়ে যেতে পারে, টেস্ট বলেন ওয়ানডে বলেন, পারফর্ম করলেই তো আত্মবিশ্বাস থাকে। এটা যদি বিশ্বকাপে টেনে নিতে পারে অবশ্যই আশা করি ভালো কিছু হবে।’

মাশরাফি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় হবে ফ্ল্যাট উইকেট। ওখানে প্রচুর রান হওয়ার সম্ভাবনা থাকবে। ঐ জায়গাগুলো আমাদের রান করতে হবে। আমার মনে হয় বড় রান ডিফেন্ড করার মতো বোলিং ইউনিট আমাদের আছে। খুব ভালো পেস বোলিং ইউনিট আছে। সাথে সাকিব, মিরাজ দারুণ বোলিং করছে। হয়তো টি-টোয়েন্টি মেহেদী (শেখ) খেলার সুযোগ বেশি। কিন্তু যেই খেলুক দুজনেই ভালো বোলিং করছে।’

‘মিরাজ, মেহেদী, সাকিব তো আউটস্ট্যান্ডিং। সবচেয়ে ভালো ব্যাপার পেস বোলিং ইউনিটটা খুব সুন্দর। এখনো দেখেন সাইফ উদ্দিন দলের বাইরে। দারুণ বোলিং সেট আপ আছে আমাদের। ব্যাটিংটা যদি আমরা ভালো করি আমার মনে হয় খুব ভালো সুযোগ থাকবে। অন্যরা ১৮০-১৯০ করলে আমরা হয়তো বা ১৭০-১৭৫ করলেও আমাদের যে বোলিং ইউনিট আছে আমরা ভালো করতে পারবো। এটা আমি বিশ্বাস করি। এই মুহূর্তে পরিকল্পনা করার মতো খুব বেশি সময় নেই। এই সময় শুধু যে খেলা গুলো আছে আত্মবিশ্বাসের সাথে খেলা, ভালো খেলা এ দিকেই মনযোগ দেওয়া উচিৎ। যত বেশি ম্যাচ জিতবে তত বেশি আত্মবিশ্বাস বাড়বে। এখন আলাদা করে কিছু অনুশীলন বাড়ানো ছাড়া টুর্নামেন্ট করার সুযোগ আমার মনে হয় না আছে। তবে বিশ্বকাপের আগে যদি ছোট খাটো কোনো টুর্নামেন্ট করা যায় তার থেকে সাহায্য পাবে। কিন্তু ভালো হয় অস্ট্রেলিয়ায় গিয়ে ওখানে ক্যাম্প করা। ওখানে যদি দুই-চারটা ম্যাচ খেলতে পারে। সেটা আমার কাছে মনে হয় আরও ভালো হবে।’

Previous Post

৩৭ ধাপ উন্নতি জয়ের

Next Post

মারা গেলেন সাকিবের শাশুড়ি

Related Posts

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম
বিশেষ প্রতিবেদন

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

7
শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

লিটনের অভিজ্ঞতাই ভরসা

6
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

7
Next Post
মারা গেলেন সাকিবের শাশুড়ি

মারা গেলেন সাকিবের শাশুড়ি

Discussion about this post

সর্বশেষ..

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

by cricbdadmin
0
7

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।...

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
6

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

by cricbdadmin
0
7

আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট...

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের এবারের আসর শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের খেলা শেষে মঙ্গলবার মিরপুরের শেরে-ই...

আয়ে কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ

মাশরাফির চোখে বিরল প্রতিভা জসপ্রীত বুমরা

by cricbdadmin
0
8

রান আটকাতে হলে তাকে ডাকুন, উইকেটের প্রয়োজন হলেও তাকেই বল দিন, চাপের মুহূর্তে দলের ত্রাতারূপে আবির্ভূত হওয়ার যেন এক অদ্ভুত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD