Sunday, June 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৩৭ ধাপ উন্নতি জয়ের

April 9, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৩৭ ধাপ উন্নতি জয়ের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ডারবানে দুর্দান্ত ওই শতকের প্রতিফলন পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৩৭ ধাপ উন্নতি করেছেন এই তরুণ।

গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব আইসিসি। জয় সেখানে করে নিয়েছেন ৬৬তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই সেঞ্চুরির স্বাদ পান জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২০ রানে হেরে যাওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সঙ্গে গড়েন বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরির কীর্তি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৪ রান করেই ফিরে যান তিনি।

অভিজ্ঞ মুশফিকুর রহিম নেমে গেছেন ৭ ধাপ, আছেন ২৮তম স্থানে। ব্যাট হাতে ছন্দে থাকা লিটন কুমার দাসের অবশ্য হয়েছে অবনতি দুই ধাপ, এখন তার অবস্থান ১৭তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে তিনিই সবার ওপরে।

কিংসমিড টেস্টের দুই ইনিংসে ফিফটি করে তালিকায় তিন ধাপ এগিয়েছেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এখন আছেন ত্রয়োদশ স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুই স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। তিনে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার ও পাঁচ নম্বরে ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম।

দুই ইনিংসে মোট ৫ উইকেট নেওয়া ইবাদতের বোলারদের তালিকায় উন্নতি ৯ ধাপ, আছেন ৭৯ নম্বরে। কাঁধের চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে বোলিং করা তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে ৯১তম স্থানে। ম্যাচে তার শিকার দুই উইকেট।

দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেওয়া মিরাজের অগ্রগতি পাঁচ ধাপ। ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ৩১তম স্থানে আছেন এই অফ স্পিনার। এই তালিকায় বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা তাইজুল ইসলাম ২৪ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ আছেন যথাক্রমে দুই ও তিনে।

অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা।

নিউজজি/সিআর

Previous Post

মার্চের সেরার লড়াইয়ে বাবর-কামিন্স-ব্র্যাথওয়েট

Next Post

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার পরামর্শ মাশরাফির

Related Posts

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

ভোট চলছে, ফল প্রায় নিশ্চিত-বিসিবি নির্বাচন নিয়ে পুরোনো প্রশ্ন

4
সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

8
Next Post
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার পরামর্শ মাশরাফির

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার পরামর্শ মাশরাফির

Discussion about this post

সর্বশেষ..

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

ভোট চলছে, ফল প্রায় নিশ্চিত-বিসিবি নির্বাচন নিয়ে পুরোনো প্রশ্ন

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হলেও পুরো আয়োজনজুড়ে দেখা গেছে উত্তাপহীন ও একপেশে পরিবেশ। রোববার সকাল ১০টায়...

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
11

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD