Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

‘প্রতিবাদ করুন, কিন্তু খেলাটা চালিয়ে যান’-ক্লাবগুলোর প্রতি ফারুকের আহ্বান

December 11, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকার ৪৫টি ক্লাব প্রথম বিভাগ ক্রিকেটসহ বিসিবির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দেওয়ার পর দেশের ক্রিকেটে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা ঘিরে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির সহ-সভাপতি ও পরিচালক ফারুক আহমেদ। শুরুতে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্য উপস্থাপনের পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিসিডিএম প্রধান আদনান রহমান দিপন।

সংবাদ সম্মেলনে তামিম ইকবালের প্রসঙ্গ উঠে এলে ফারুক জানান, তামিম শুরুতে বিদ্রোহী সংগঠকদের সঙ্গে থাকলেও পরে খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজই করেছেন।

তিনি বলেন, ‘এখানে (কাগজ দেখিয়ে) পরিষ্কার লেখা আছে, আমরা তামিমকে স্যালুট জানিয়েছি। স্বাগত জানিয়েছি আমরা সবাই। আবারও স্বাগত জানাচ্ছি। (শুরুতে বিদ্রোহী সংগঠকদের সঙ্গে) তামিমও ছিল। তামিম তো বুঝতে পেরেছে, খেলা না হওয়াটা বাংলাদেশ ক্রিকেট ও প্লেয়ারদের জন্য এর চেয়ে বড় কোনো ক্ষতি হতে পারে না।’

ক্লাবগুলোকে লিগে ফেরার আহ্বান জানিয়ে ফারুক আশা প্রকাশ করেন যে তারা দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘আশা করি এই প্রেস কনফারেন্সের পর তাদের (ক্লাবগুলো) বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। একদিন নয়, অনেক দিন ধরে। গত ৫০+ বছর ধরে তারা আছেন। তাদের অবদান আমরা স্মরণ করছি বারবার। তারা আশা করি এই প্রেস কনফারেন্সের পরে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। প্রতিবাদ করার আছে করেন, তবে খেলাটাকে চালিয়ে নিয়ে যান।’

ক্লাব ক্রিকেট বন্ধ থাকলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের কথাও জানিয়েছেন তিনি, ‘ক্লাব ক্রিকেটটা হলো না। তখনও কিন্তু টুর্নামেন্ট হবে। মানে কিছু একটা বোর্ড তো বের করবে যেন ছেলেগুলোকে মাঠে রাখা যায়। বোর্ড চিন্তা করবে, যদি খেলা না হয়, তাহলে আমরা কী করতে পারি। আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট বা বিভিন্ন সংস্করণের ক্রিকেট হবে। যেন খেলোয়াড়েরা খেলতে পারে।’

ফারুক আরও স্পষ্ট করে বলেন যে, বোর্ডের মূল লক্ষ্য যে করেই হোক ক্রিকেট চালু রাখা। তিনি যোগ করেন, ‘তাদের (ক্লাব) ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে বোর্ড খেলা শুরু করা নিয়েই ভাবছে। তারপর ওদের খেলা নিয়ে কী করা যায়, চিন্তা করছে বোর্ড। ক্রিকেট মাঠে খেলাটা আপনারা চালিয়ে যেতে দিয়েন। বারবার বলছি, (খেলা না থাকলে) ক্ষতিটা হবে শুধু ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের। তারা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না।’

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD