Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দেখে নিন ২০২০ বিশ্বকাপের বাংলাদেশের সূচি

January 29, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবছরই ইংল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপ। সেই লড়াইয়ের আগেই টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর চূড়ান্ত সূচি প্রকাশ হয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় পুরুষ এবং নারী দুই দলেরই সূচি প্রকাশ করা হয়েছে।

বিশ্বকাপের দুটি ফাইনাল হবেই  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। মঙ্গলবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

১২ দেশ নিয়ে ২০২০ সালের পুরুষদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ অক্টোবর। ১৫ নভেম্বর ফাইনাল। ১৮ অক্টোবর থেকে মূলত বাছাইপর্ব শুরু । এরপর মূল লড়াই শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

গ্রুপ ‘ওয়ান’-এ রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব টপকে আসা দুটি দল। গ্রুপ ‘টু’-তে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব টপকে আসা দুটি দেশ।

১০ দল নিয়ে মেয়েদের বিশ্বকাপ শুরু ২১ ফেব্রুয়ারি। সিডনিতে প্রথম ম্যাচে লড়বে ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮ মার্চ ২০২০ এ বিশ্ব নারী দিবসে ফাইনাল অনুষ্ঠিত হবে।

মেয়েদের এই টুর্নামেন্টে দুইটি গ্রুপ থাকবে। গ্রুপ ‘এ’তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কার সঙ্গে বাছাইপর্ব টপকে আসা একটি দল যোগ দেবে। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাছাইপর্ব টপকে আসা একটি দেশ।

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না। ৩১ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দেশগুলোই খেলছে সরাসরি বিশ্বকাপে।

বাছাইপর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই একই ভেন্যু- ব্লান্ডস্টোন এরিনা, হোবার্টে অনুষ্ঠিত হবে।

বাছাইপর্বে বাংলাদেশের সূচি :

১৯ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩

২১ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি২

২৩ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৪

এই লড়াইয়ে তিন দেশের মধ্যে দুটি দেশ উঠে যাবে মূল পর্বে।

Previous Post

ভিলিয়ার্সের শতরানে ঢাকাকে হারাল রংপুর

Next Post

প্লে-অফের দরজায় কুমিল্লা, হারছেই চিটাগং

Related Posts

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

0
মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

0
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

0
Next Post

প্লে-অফের দরজায় কুমিল্লা, হারছেই চিটাগং

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পরের এই সফরের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি নাজমুল...

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

by cricbdadmin
0
0

টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো প্রস্তুতি যাকে বলে! ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস...

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

দেশে ফিরতে চান সাকিব, তবে আইনি পথ ছাড়া সুযোগ দেখছেন না আমিনুল

by cricbdadmin
0
0

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।...

cale-cache-b ?>