Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভিলিয়ার্সের শতরানে ঢাকাকে হারাল রংপুর

January 28, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দলে তারকা ব্যাটসম্যানের কমতি নেই। দুর্দান্ত ফর্মে আছেন প্রত্যেকেই। এই চট্টগ্রামেই তারা গড়েছেন বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই রেশ ধরে রেখে সোমবার দুর্দান্ত ব্যাটিংয়ের পসরা সাজালেন উত্তরবঙ্গের এই দলটির ব্যাটসম্যানরা। আরেকটু সরাসরি বলা যায় ঝড় তুললেন এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলস। তাদের দাপটেই ধরা দিল অনায়াস জয়।

বড় পুঁজি গড়েও পাত্তা পেল না ঢাকা ডায়নামাইটস। ঢাকাকে হারিয়ে মাশরাফি বিন মুর্তজার দল প্রথম দেখায় হারের প্রতিশোধ নিয়েছে। সোমবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে অনায়াসে জিতেছে রংপুর। ১৮৭ রানের টার্গেট ছিল সামনে। ১০ বল বাকি থাকতে জয় তুলে নেয় দলটি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে শতরান করেন ডি ভিলিয়ার্স।

বড় সংগ্রহের সামনে নেমে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাবলীল ব্যাট করেছেন হেলস ও ভিলিয়ার্স। যেন তারা জানতেন ম্যাচটা জিততে যাচ্ছে রংপুরই। দু’জন মিলে গড়েন রেকর্ড জুটি। তাদের ১৮৪ রানের তৃতীয় উইকেট জুটিতেই হাসিমুখ মাশরাফির।

রংপুরের দক্ষিণ আফ্রিকার রিক্রুট ডি ভিলিয়ার্স ৫০ বলে ৮ চার ও তিন ছক্কায় অপরাজিত ১০০ রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হেলস করেন ৫৩ বলে ৮ চার ও তিন ছক্কায় অপরাজিত ৮৫। দল ১৮.২ ওভারে ম্যাচ জিতে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫১ রান করেন ঢাকার দুই ওপেনার। হজরতউল্লাহ জাজাই ও সুনিল নারাইন অবশ্য শেষটা ভাল করতে পারেন নি। তারপর রনি তালুকদারের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন সাকিব।ব্যর্থ আন্দ্রে রাসেল ও শুভাগত হোম চৌধুরী। রনি ৩২ বলে ছয় চার ও এক ছক্কায় ফিরেন ৫২ রানে আউট। শেষ দিকে কাইরন পোলার্ড ২৩ বলে অপরাজিত ৩৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর-

ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮৬/৬ (জাজাই ১৭, নারাইন ২৮, রনি ৫২, সাকিব ২৫, রাসেল ১৪, পোলার্ড ৩৭*, শুভাগত ১, সোহান ৩*; নাহিদুল ৩-০-২২-০, মাশরাফি ৪-০-৩০-১, রেজা ৩-০-৩২-২, নাজমুল ৩-০-৩৫-১, শফিউল ৪-০-৩৫-১, শহিদুল ৩-০-২৬-১)

রংপুর রাইডার্স: ১৮.২ ওভারে ১৮৯/২ (গেইল ১, হেলস ৮৫*, রুশো ০, ডি ভিলিয়ার্স ১০০*; শাহাদাত ২-০-১৬-০, রাসেল ৩-০-৩০-২, সাকিব ৪-০-৪১-০, নারাইন ৪-০-৪৫-০, রুবেল ৪-০-৪২-০, অনিক ১.২-০-১৪-০)

ফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এবিডি ভিলিয়ার্স

Previous Post

কেন বাদ? জানতে চান ইমরুল

Next Post

দেখে নিন ২০২০ বিশ্বকাপের বাংলাদেশের সূচি

Related Posts

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

0
মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

0
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

0
Next Post

দেখে নিন ২০২০ বিশ্বকাপের বাংলাদেশের সূচি

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পরের এই সফরের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি নাজমুল...

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

by cricbdadmin
0
0

টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো প্রস্তুতি যাকে বলে! ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস...

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

দেশে ফিরতে চান সাকিব, তবে আইনি পথ ছাড়া সুযোগ দেখছেন না আমিনুল

by cricbdadmin
0
0

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।...

cale-cache-b ?>