Saturday, May 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

April 16, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বোর্ডের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর আগামী মাসের ৫ তারিখ মাঠে গড়ানোর কথা রয়েছে। তার আগে ১৮ ও ১৯ তারিখ নির্ধারিত হয়েছে দলবদলের সময় হিসেবে, যেখানে ১২টি দল নিজেদের স্কোয়াড চূড়ান্ত করবে।

আসরের প্রস্তুতির মাঝেই ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গুঞ্জন উঠেছিল সাবেক চ্যাম্পিয়ন দলটি এবারের লিগে অংশ নাও নিতে পারে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হওয়া গেছে, রূপগঞ্জ শেষ পর্যন্ত খেলছে। প্রতি মৌসুমেই বড় বাজেট ও তারকাবহুল দল গঠনের জন্য পরিচিত এই ক্লাবটি শুরুতে কয়েকজন নামী ক্রিকেটারকে দলে ভেড়ালেও পরে তাদের ছেড়ে দিয়েছিল।

আগের মৌসুমের মতো এবারও দলের প্রধান কোচ হিসেবে থাকছেন নাজমুল হোসেন। দলটির অংশগ্রহণ নিয়ে নাটকীয় মোড় আসে শেষ মুহূর্তে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার ক্লাবের মালিক লুৎফর রহমান বাদল বলেন, ‘আমরা লিজেন্ডস অব রূপগঞ্জের সব খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা খেলব না। সেই সূত্র ধরেই তামিম (বিসিবি সভাপতি) আমাকে ফোন করেছিল, ডেকেছিল। ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীও আজ আমাকে ডেকেছিল। দুজনের সাথেই খুব ভালো কথা হয়েছে এবং তারা অনুরোধ করেছে যাতে আমরা ক্রিকেটের (ডিপিএল) দল-বদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি। আমরা ওই অনুরোধটা রাখব, ইনশাআল্লাহ।’

বাংলাদেশের ক্রিকেটে বড় এক নাম লুৎফর রহমান বাদল। তিনি বরাবরই শক্তিশালী দল গড়ে থাকেন শিরোপা লড়াইয়ে! এবার নতুন করে দল সাজানোর পরিকল্পনায় রূপগঞ্জ ইতিমধ্যেই কয়েকজন ক্রিকেটারকে দলে টেনেছে। আইচ মোল্লা, সামিউন বশির রাতুল, তৌফিক খান তুষার, স্বাধীন ইসলাম, রিফাত বেগ ও রোহানতদৌলা বর্ষণকে দেখা যাবে তাদের জার্সিতে। পাশাপাশি জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন বোর্ডের অধীনে শুরু হতে যাওয়া ডিপিএল ঘিরে প্রতিযোগিতার উত্তাপ বাড়ছে, আর শেষ মুহূর্তে লিজেন্ডস অব রূপগঞ্জের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় লিগে বাড়তি আকর্ষণ যোগ হয়েছে।

Previous Post

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

Next Post

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
10

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD