Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছক্কার ঝড় তুলে সুপার টেনে নেদারল্যান্ডস

March 21, 2014
in টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ছক্কার ঝড় তুলে সুপার টেনে নেদারল্যান্ডস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

খেলা দেখে মনে হচ্ছিল যেন হাইলাইটস চলছে! চার-ছক্কার বন্যা বসেছিল। এবারের টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল গানের মতোই- চার ছক্কা হই হই বল গড়াইয়া গলে কইচার-ছক্কা হৈ হৈ বল গড়াইড়া গলে কই!
বল গড়িয়ে বাউন্ডারি লাইন পেরিয়েছে আর নেদারল্যান্ডস গড়েছে নতুন এক ইতিহাস। শুক্রবার সিলেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে হতোদ্যম করে এভাবেই ডাচরা তুলে নিয়েছে ৬ উইকেটের দারুণ এক জয়। তাতেই তারা উঠে গেছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টেন’-এ।
সমীকরনটা এমন ছিল জিতলেই আয়ারল্যান্ড সুপার টেনে। দিনের আরেক ম্যাচে জিম্বাবুয়ে ৫ উইকেটে আরব আমিরাতকে হারিয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষা করছিল। আর ডাচদের সম্বল ছিল ২ ম্যাচ ২ পয়েন্ট। আয়ারল্যান্ডকে হারানোর পর তিন দলেরই পয়েন্ট দাঁড়ায় ৩ ম্যাচে ৪। তাতে নেট রানরেটেই টেক্কা মারল ডাচরা।
২০ ওভারে আয়ারল্যান্ডের করা ৪ উইকেটে ১৮৯ রান নেদারল্যান্ডস টপকে যায় ১৩.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে! গ্র“পের শীর্ষস্থান দখল করতে ডাচদের জয়ের টার্গেটে পৌঁছাতে হতো ১৪.২ ওভারে। সেখানেও তিন বল বাকি থাকতেই ম্যাচ জয়!
নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড ম্যাচে ছক্কা হয়েছে ৩০টি। টি-টুয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক ২৪ ছক্কার রেকর্ড ছিল দুটি ম্যাচে। নিউজিল্যান্ড-ভারত ও অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। সেই রেকর্ড ভাঙল শুক্রবার। ডাচরা মেরেছে ১৯ ছক্কা। এটাও বিশ্বরেকর্ড। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ১৮ ছক্কা মেরেছিল অস্ট্রেলিয়া।
ডাচরা রীতিমতো ছক্কার বান বসিয়ে দিল! পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই নেদারল্যান্ডসের রান ১ উইকেটে ৯১! স্টিফেন মাইবার্গ মাত্র ২৩ বলে ৭ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৬৩। হাফসেঞ্চুরি ১৭ বলে। এটি বলের হিসাবে টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। মাইবার্গের পর বারেসি ২২ বলে করেন অপরাজিত ৪০ রান। মাত্র ১৫ বলে তার ৬ ছক্কা ও ১ চারে তোলা ৪৫ রান করেন টম কুপার।
নতুন এক ইতিহাস গড়ে সুপার টেনে ডাচ ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ১৮৯/৪, ২০ ওভার (পোর্টারফিল্ড ৪৭, জয়েস ২৮, পয়েন্টার ৫৭, কেভিন ৪২; জামিল ২/২৬)।
নেদারল্যান্ডস : ১৯৩/৪, ১৩.৫ ওভার (মাইবার্গ ৬৩, বারেসি ৪০*, কুপার ৪৫, বোরেন ৩১; কেভিন ২/২৯)।
ফল : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা : স্টিফেন মাইবার্গ

Previous Post

হংকংয়ের কাছে হেরেও সুপার টেনে বাংলাদেশ

Next Post

পাকিস্তানকে অনায়াসেই হারাল ভারত

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
Next Post
পাকিস্তানকে অনায়াসেই হারাল ভারত

পাকিস্তানকে অনায়াসেই হারাল ভারত

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD