Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খালেদের তোপে অলআউট নিউজিল্যান্ড

May 15, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
খালেদের তোপে অলআউট নিউজিল্যান্ড
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস থামল খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট তুলে নেওয়া এই ডানহাতি পেসার একাই ভেঙে দিলেন কিউইদের ব্যাটিং মেরুদণ্ড। ২৫৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

প্রথম দিন খেলা হয় মাত্র ৬৪ ওভার, তাতেই ৪ উইকেট তুলে নেন খালেদ। দ্বিতীয় দিনের সকালে ফেরেন আরও বিধ্বংসী রূপে-একাই তুলে নেন শেষ ২ উইকেট। ২১.২ ওভারে ৬ মেডেনসহ মাত্র ৫৯ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। সহায়তা দিয়েছেন এনামুল হক (৩ উইকেট) ও এবাদত হোসেন (১ উইকেট)।

নিউজিল্যান্ড ‘এ’-র পক্ষে লড়েছেন মিচেল হে, ১৩৪ বলে ৮১ রানের ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে আউট হন। ডিন ফক্সক্রফট করেন ৪৭, আর ক্রিস্টান ক্লার্ক করেন ২৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল দেখিয়েছে ইতিবাচক মনোভাব। ৭ ওভার শেষে ৩০ রান তুললেও হারায়নি কোনো উইকেট। এনামুল হক বিজয় ২০ ও জাকির হাসান ৯ রানে অপরাজিত আছেন। তবে আজ দ্বিতীয় সেশনে বৃষ্টি এসে থামিয়ে দিয়েছে গতি।

Previous Post

পিএসএলে লাহোর কালান্দার্সে সাকিব

Next Post

বিসিবির অনুমতি চাইলেন সাকিব-মুস্তাফিজ

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

বিসিবির অনুমতি চাইলেন সাকিব-মুস্তাফিজ

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD