জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার কক্সবাজারে তারা ৬ উইকেটে হারিয়েছে সফরকারীদের। এবার দ্বিতীয় চার দিনের ম্যাচ। সেই লড়াইয়ের জন্য বুধবার ঘোষণা করা হল বাংলাদেশ ‘এ’ দল। যেখানে ডাক পেলেন ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।
একইসঙ্গে সেই দলে ডাক পেয়েছেন মো. মিঠুন ও দেওয়ান সাব্বির আহমেদ। বাদ পড়লেন মুক্তার আলি, সাব্বির রহমান এবং লিটন দাস। দলের অধিনায়ক যথারীতি নাঈম ইসলাম।
২১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ শুরু হবে। ভেনু্-ফতুল্লার খান সাহের ওসমান আলি স্টেডিয়াম।
‘এ’ দল: নাঈম ইসলাম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, দেওয়ান সাব্বির, নুরুল হাসান (উইকেটরক্ষক), কামরুল ইসলাম রাব্বি, যুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ ও মো. মিঠুন।



