Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন শান্ত

September 5, 2023
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, বিশ্বকাপ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন শান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এ যেন বিনা মেঘে বজ্রপাত! ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত ছিটকে গেলেন এশিয়া কাপ থেকে। হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশ দলের এই তারকা ব্যাটারের। চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করতে লাহোর থেকে দ্রুত দেশে ফিরবেন তিনি। এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবারের এশিয়া কাপে এখন অব্দি সর্বোচ্চ রান শান্তর। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রান করেছেন তিনি। শান্ত ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। রোববার লাহোরে আফগানদের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। পরের দিন করানো হয় এমআরআই।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানালেন, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছে ও। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৯৩ রান নিয়ে শীর্ষে শান্ত। এদিকে লিটন দাস দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা স্বস্তি পাবে টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড চূড়ান্ত থাকায় লিটনের অন্তর্ভূক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল। শান্ত ছিটকে যাওয়ায় জায়গা পেয়ে যাচ্ছেন।

বুধবার থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই। লাহোরে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD