ব্রাজিল বিশ্বকাপটা স্মরনীয় হয়ে থাকল আলজেরিয়া। স্বপ্নের মতো তারা উঠল নকআউট পর্বে। রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা।
অবশ্য গ্রুপ এইচের এই লড়াইয়ে রাশিয়া এগিয়ে গিয়েছিল আলেক্সান্দার কোকোরিনের গোলে। পরে ইসলাম স্লিমানি সমতা ফেরান ম্যাচে।
‘এইচ’ গ্রুপের বৃহস্পতিবারের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল বেলজিয়াম।
৩ ম্যাচে ৩ জয়ে নয় পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে। ৪ পয়েন্ট নিয়ে আলজেরিয়া তাদের সঙ্গী হয়েছে।
দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। আলজেরিয়ার প্রতিপক্ষ জার্মানি।



