Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

April 7, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘অবশ্যই আমরা নির্বাচন করব’
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হঠাৎ প্রশাসনিক পরিবর্তনের পর নতুন নেতৃত্বের প্রথম বার্তাই পরিষ্কার-নির্বাচনের মাধ্যমেই স্থিতিশীলতা ফিরিয়ে আনা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। এই কমিটির মেয়াদ তিন মাস, আর এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনই তাদের প্রধান কাজ।

ঘোষণার পরপরই বিসিবি কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন তামিম। নতুন কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন, যেখানে সরাসরি ও অনলাইনে অংশ নেন সবাই। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথমবারের মতো নিজের অগ্রাধিকারের কথা জানান তিনি।

তামিম স্পষ্ট ভাষায় বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন করব। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি বা তার ইচ্ছা থাকতে পারে। তিনি করতে পারেন। তার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা স্বচ্ছ নির্বাচন হবে, তখন শুধু আমরা না। যারা যারা আগ্রহী সবাইকে অনুরোধ করব অংশ নিতে।’

তার এই বক্তব্যেই উঠে আসে নির্বাচনের প্রতি নতুন নেতৃত্বের অবস্থান-অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক একটি প্রক্রিয়া নিশ্চিত করা।

তবে দায়িত্ব নেওয়ার পরই তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনেন-বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি। তামিম বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’

এর সঙ্গে নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সীমাও তুলে ধরেন তিনি। ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে আমরা করতে পারি আমরা ওই জিনিসটাই করব।’

বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক ও আস্থাহীনতা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠার জন্যই এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছেন তামিম। তিনি বলেন, ‘গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

নতুন এই অ্যাডহক কমিটি কার্যত একটি সেতুবন্ধন-বর্তমান অস্থিরতা থেকে একটি নির্বাচিত বোর্ডের দিকে যাওয়ার পথ। আইনগতভাবে কমিটির সদস্যদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা না থাকায়, আগ্রহী হলে তারাও প্রার্থী হতে পারবেন।

Previous Post

যে আইনে বুলবুলের কমিটি ভেঙে দিল এনএসসি

Next Post

নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত

নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD