Friday, January 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চাকারদের ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি

July 14, 2016
in নিউজ, প্রেস রিলিজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিশ্বকাপ দলে সজীব-শুভাগত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

চাকারদের নিয়ে বেশ অস্বস্তিতেই পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে তাদের পুর্নবাসন নিয়ে যতোটা আগ্রহ ছিল তাতে ভাটা পড়েছে এখন। কেননা, বেশ কয়েকজন বোলার নিজেকে শুধরে নিতে দেরি করছেন। তাইতো শক্ত অবস্থানে যাচ্ছে বিসিবি। জানা গেল, অ্যাকশন শুধরে মাঠে ফেরার পর তার বোলিং নিয়ে যদি আবারো আপত্তি ওঠে তবে দ্বিতীয়বার পুনর্বাসন প্রক্রিয়ার যাবতীয় খরচ তাকেই বহন করতে হবে। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ের কোনো বোলারের অ্যাকশন নিয়ে আপত্তি উঠলে তার পুনর্বাসন সংক্রান্ত খরচগুলো বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইতো এই বছর আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।

একইসঙ্গে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগেও প্রায় দশজন বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। বিসিবি তাদেরকে শোধরানোর খরচ বহন করছে। এরপর তাদের অ্যাকশন নিয়ে আপত্তি উঠলে এই খরচটা তাদেরকেই বহন করতে হবে।

বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘প্রথমবার সন্দেহে পড়া বোলারদের শুধরে দেয়ার দায়িত্ব নিচ্ছি আমরা। কিন্তু পরের এক-দুই বছরে তাদের অ্যাকশন নিয়ে যদি আবারো প্রশ্ন ওঠে তখন খরচটা তাদেরই বহন করতে হবে। এমন কিছু বোলারকে নিয়ে আপত্তি উঠেছে যাদের অ্যাকশন নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে। সম্ভবত তারা ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।’

Previous Post

নিরাপত্তার ঘেরাটোপে মিরপুরের শেরে বাংলা

Next Post

সানিয়াকে সিনেমা করতে চাইছেন শাহরুখ

Related Posts

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ক্রিকেট থামল, ভয় ছড়াল, শেষে ফিরল মাঠে

6
বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

11
মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে
বিশেষ প্রতিবেদন

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

8
Next Post
সানিয়াকে সিনেমা করতে চাইছেন শাহরুখ

সানিয়াকে সিনেমা করতে চাইছেন শাহরুখ

Discussion about this post

সর্বশেষ..

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

ক্রিকেট থামল, ভয় ছড়াল, শেষে ফিরল মাঠে

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্ক একদিনের মধ্যেই দেশের ক্রিকেটে তৈরি করে...

বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

by cricbdadmin
0
11

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্থগিতাদেশ প্রত্যাহারের পর শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে পুনরায়...

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে সমঝোতার ইঙ্গিত দিলেও নিজেদের মূল দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বোর্ড-ক্রিকেটার সংঘাতে বিপিএল স্থগিত, অজানায় লিগের ভবিষ্যৎ

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের চলমান টানাপোড়েনের সর্বশেষ ও সবচেয়ে বড় ধাক্কা এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ক্রিকেটারদের ধারাবাহিক বয়কট ও সমঝোতার ব্যর্থতায়...

বিপিএল কবে জানা যাবে নভেম্বরে

আন্দোলনের থমকে গেল বিপিএল, একদিনেই বাতিল দুই ম্যাচ

by cricbdadmin
0
6

ক্রিকেটারদের চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম দিনটি কার্যত খেলা ছাড়াই শেষ হলো। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD