সবার আগে দেশ-এই কথাটিই যেন বাস্তবে রূপ দিতে যাচ্ছেন তামিম ইকবাল। শুরুতে জানিয়েছিলেন সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে দেশের মাঠে এই টুর্নামেন্ট মিস করবেন তিনি। কিন্তু জানা গেল, নিজ থেকেই এশিয়া কাপ ক্রিকেটে খেলার আগ্রহের কথা জানালেন এই মারকুটে ব্যাটসম্যান।
সব কিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে প্রথম সন্তানের মুখ দেখবেন তামিম। এ অবস্থায় স্ত্রী আয়শা সিদ্দিকার পাশে থাকতে জিম্বাবুয়ে সিরিজ শেষে চলে গেছেন ব্যাংকক। সেখানেই আছেন তার স্ত্রী। আপাতত তার সঙ্গে কিছুদিন সময় কাটিয়েই ফিরবেন তামিম।
নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, মিডিয়াকে বললেন, সিদ্ধান্ত বদলে তামিম খেলবেন ২০ ওভারের সেই ক্রিকেটে। দেশের প্রয়োজনে মাঠে থাকবেন তিনি।
বলা দরকার এশিয়া কাপ বাংলাদেশে শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। ফাইনাল ৬ মার্চ।



