Thursday, July 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

July 9, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ ও বিসিবির প্রতিনিধিত্ব করছেন তিনি। সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই তামিমের প্রথম আনুষ্ঠানিক আইসিসি বোর্ড সভা।

আইসিসির ভবিষ্যৎ বৈশ্বিক টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ব নিয়ে জিও স্টার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই সভায় সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত রয়েছেন তামিমও।

আইসিসি সভায় অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন তামিম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি আইসিসি বোর্ড মিটিংয়ের ফাইলের একটি ছবি প্রকাশ করেন। সেখানে আইসিসির লোগোর পাশাপাশি সভাস্থল হিসেবে এডিনবার্গের নামও দেখা যায়।

সাম্প্রতিক বছরগুলোতে বিসিবির শীর্ষ নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ২১ আগস্ট সভাপতি পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। এরপর দায়িত্ব নেন ফারুক আহমেদ। ২০২৫ সালের ৩০ মে তাকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। পরে ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে জয়ী হয়ে আবারও সভাপতি হন তিনি।

তবে সেই নির্বাচনকে ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চলতি বছর কমিটি ভেঙে দেয়। এরপর তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী দায়িত্বে থেকেই ক্রিকেটের স্বার্থে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে প্রশংসা কুড়ায় সেই কমিটি। পরবর্তীতে জুনে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন তামিম।

সভাপতির দায়িত্ব পাওয়ার পর এখন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বাংলাদেশের প্রতিনিধিত্বও করছেন তামিম। ভবিষ্যতে বিসিবি প্রধান হিসেবে আইসিসির বিভিন্ন বোর্ড সভা ও গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

Previous Post

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Next Post

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

Related Posts

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

7
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

11
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

8
Next Post
শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
11

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
6

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD