Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিরাজের মুগ্ধ তাহির

September 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অভিষেকেই মিরাজের বাজিমাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুই ম্যাচ খেলেই ৭ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি দলটির অধিনায়ক ইমরান তাহির।

সিপিএলে অবশ্য মিরাজের খেলার কথা ছিল না। জাতীয় দলের ব্যস্ততার কারণে সিপিএল থেকে সরে দাঁড়ানো মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানায় সুযোগ পান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ম্যাচেই ৩ উইকেট শিকার করেন মিরাজ। আজ দ্বিতীয় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে আরও ভয়ংকর হয়ে ওঠেন। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

নাইট রাইডার্সের বিপক্ষে মিরাজের শিকার চার ব্যাটারের সবাই বোল্ড হয়েছেন। তার শিকারদের মধ্যে ছিলেন কলিন মুনরো, নিকোলাস পুরান ও সুনীল নারাইনের মতো তারকা ক্রিকেটার। মিরাজের এমন বোলিংয়ে মুগ্ধ গায়ানার অধিনায়ক ইমরান তাহির।

মিরাজের পারফরম্যান্স নিয়ে তাহির বলেন, ‘আমরা নবীকে মিস করি। সে আমাদের হয়ে বড় অংশে খেলেছে। কিন্তু মেহেদী মিরাজ সত্যিই খুব ভালো খেলছে। সে(মিরাজ) অস্ট্রেলিয়ায় দারুণ একটা সফর কাটিয়েছে, যা আমরা কাছ থেকে দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে পারফর্ম করছে।’

অস্ট্রেলিয়া সফরে মিরাজের পারফরম্যান্সও যে তাহিরের নজরে ছিল, তার বক্তব্যেই সেটি স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতাই যেন সিপিএলেও ধরে রেখেছেন তিনি।

নাইট রাইডার্সের বিপক্ষে মিরাজের চার উইকেট শিকারের ধরনও আলাদাভাবে উপভোগ করেছেন তাহির। বিশেষ করে দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশি অলরাউন্ডারের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ লেগ স্পিনার।

তাহির বলেন, ‘মিরাজ যেভাবে দলে এসেই বল করেছে, আমি তাকে নিয়ে সত্যিই খুশি। মিরাজ যেভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ উইকেটগুলো শিকার করেছে সেটা দেখতে অসাধারণ ছিল।’

নবীর জায়গায় দলে সুযোগ পাওয়া মিরাজ ইতিমধ্যেই গায়ানার বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি দলের অধিনায়কের আস্থাও অর্জন করে নিয়েছেন তিনি।

Related Posts

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র
বিশেষ প্রতিবেদন

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র

0
জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে সোবহানা-জ্যোতির বড় লাফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD