Saturday, October 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে চমক

September 30, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে চমক রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ শুরু হবে আগামী ৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। একই ভেন্যুতে ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না বিশ্বকাপজয়ী অধিনায়ক সোফি মলিনোকে। হিপের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না অস্ট্রেলিয়ার মেডিক্যাল ও কোচিং স্টাফরা। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মলিনোর অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তাহলিয়া ম্যাকগ্রা। মলিনোকে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া।

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না অস্ট্রেলিয়ার দুই পেসার লুসি হ্যামিল্টন ও ডার্সি ব্রাউনও। কোয়াড ইনজুরিতে ভুগছেন হ্যামিল্টন, আর ব্রাউনের সমস্যা পিঠে। তবে হ্যামিল্টন ও মলিনোকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে।

বাংলাদেশ সিরিজকে অবশ্য যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া। নির্বাচক শাউন ফ্লেগলার মনে করছেন, বাংলাদেশের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য ভালো পরীক্ষা হবে। বিশেষ করে আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে উপমহাদেশীয় ধরনের বোলিংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে এই সিরিজকে দেখছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সিরিজের পর একই দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৮ অক্টোবর নর্থ সিডনি ওভালে শুরু হবে সিরিজটি। একই মাঠে ২০ ও ২২ অক্টোবর হবে পরের দুটি ম্যাচ। মলিনো খেলতে না পারলে নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেতে পারেন অ্যাশলেই গার্ডনার।

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজটি হবে তিন মাসের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপলক্ষ। সর্বশেষ জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের বিপক্ষেই প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবে দলটি।

অস্ট্রেলিয়ান নারী দল
সোফি মোলিনু (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারেহাম।

Related Posts

বাংলাদেশের সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার মাকেতা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার মাকেতা

0
পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আবুধাবির গরমে চ্যালেঞ্জ বাংলাদেশের

0
বাংলাদেশের গ্রুপে কঠিন লড়াই দেখছেন ফিঞ্চ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের গ্রুপে কঠিন লড়াই দেখছেন ফিঞ্চ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD