Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ইতিহাস গড়া জয়, মাঠেই প্রধানমন্ত্রীর ফোন পেলেন শান্তরা

August 16, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইতিহাস গড়া জয়, মাঠেই প্রধানমন্ত্রীর ফোন পেলেন শান্তরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর সেই ঐতিহাসিক জয়ের রেশ ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ফোন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠে থাকা ক্রিকেটারদের সঙ্গে দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলে কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য এমনিতেই বিশেষ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। তার ওপর পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের জয়। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখে, দেশের ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য।

ঐতিহাসিক জয়ের পর স্বাভাবিকভাবেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন শান্তরা। সেই তালিকায় ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি জানান বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’

শুধু অভিনন্দন জানানোর মধ্যেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। ম্যাচের পরপরই ক্রিকেটারদের শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন তিনি। দীর্ঘ টেস্ট ম্যাচের ধকল সামলে ঐতিহাসিক জয় পাওয়া ক্রিকেটারদের জন্য সেটিও ছিল আলাদা এক মুহূর্ত।

বাংলাদেশের এই জয় আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এ কারণে যে, এই শতাব্দীতে ভারত ছাড়া আর কোনো এশীয় দল অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাঠে হারাতে পারেনি। সেই তালিকায় এবার যোগ হলো বাংলাদেশ। তাও এমন এক জয়ে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বলে জানান শান্ত। তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। ’

মাঠের ঐতিহাসিক সাফল্যের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন আর ভালোবাসা পাওয়ার বিষয়টিও আলাদা করে উপভোগ করছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর কাছে জয়টি শুধু দলের অর্জন নয়, দেশের মানুষের আনন্দেরও উপলক্ষ।

সেই অনুভূতির কথা বলতে গিয়ে শান্ত বলেন, ‘আমাদের এখানে এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে ও আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি।’

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD