Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শান্তদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

September 12, 2024
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফেরা বাংলাদেশ ক্রিকেট দলকে বৃহস্পতিবার সংবর্ধনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পাকিস্তান সফরে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ড. মুহাম্মদ ইউনূস, ‘আমি জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।’

প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন ক্রিকেটারদের। সংবর্ধনা অনুষ্ঠানে দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে।’ পাকিস্তানে সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় আর কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রেখেছেন বলেও জানালেন নাজমুল।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তার সঙ্গে স্থির ছবি তুলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ক্রিকেটার শরিফুল। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় উপদেষ্টা সত্যিকারের একজন খেলা প্রেমী মানুষ। ইনশাআল্লাহ দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে সিরিজ জয়ী দলের সাকিব আল হাসান ছাড়া উপস্থিত ছিলেন দলের সবাই। সাকিব এখন খেলছেন কাউন্টিতে। ক্রিকেটাররা ছাড়া আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Previous Post

ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

Next Post

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

7
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD