Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শান্তর জায়গায় শামীম

September 28, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি
0 0
A A
শান্তর জায়গায় শামীম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান গেমস ক্রিকেটে সোনার পদক জয়ের পথে বাংলাদেশকে পাড়ি দিতে হবে কঠিন পথ। বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও এবারের আসরে অংশ নিচ্ছে। তবে এখনই সোনা জয়ের চিন্তা না করে আপাতত ফাইনালে ওঠার লক্ষ্যেই মনোযোগ দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগামীকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন জানান, টুর্নামেন্টের শুরুতেই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এগোতে চান তারা। তাঁর ভাষায়, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, ওটা পরের বিষয়, কিন্তু তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর ছেলেদের দলকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। মেয়েদের দল ব্রোঞ্জের ম্যাচেও পাকিস্তানের কাছে হেরে যায়। সব ইভেন্ট মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন উশুতে একটি ব্রোঞ্জ। তবে বাড়তি প্রত্যাশাকে চাপ হিসেবে দেখছেন না লিটন। তিনি বলেন, ‘আপাতত না। প্রথম ম্যাচটা খেলি, জিতলে তারপর চিন্তাভাবনা করব।’

জাপানে পৌঁছানোর পর বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলনও ব্যাহত হয়েছে। ম্যাচ ভেন্যুতে নির্ধারিত অনুশীলন সেশনগুলো বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচের আগের দিন ফুটবল মাঠে প্রস্তুতি নিতে হয়েছে ক্রিকেটারদের। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই লিটনের। বরং দেশে থাকতেই এমন পরিস্থিতির জন্য খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করেছিলেন তিনি।

জাপানে সীমিত সুযোগের মধ্যেও যতটুকু সময় ও সুবিধা পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে লিটন বলেন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই। যতোটুকু সুবিধা তারা আমাদের দিয়েছে, আমাদের পক্ষে যতোটুকু সময়ের মধ্যে সম্ভব, আমরা চেষ্টা করেছি প্রস্তুত নেওয়ার জন্য।’

এদিকে নিশিনে বৃষ্টির প্রভাব পড়েছে টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতেও। আজ প্রথম কোয়ার্টার ফাইনালে হংকং-পাকিস্তান এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান-ভারতের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকার সুবিধায় সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও ভারত। আগামীকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃষ্টি নিয়ে অবশ্য কোনো অনিশ্চয়তা নিয়ে ভাবতে চান না লিটন। তার বক্তব্য, ‘(খেলা) না হলে কিছু করার থাকবে না। আগেও বললাম যে বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’

মালয়েশিয়ার বিপক্ষে একাদশ সাজানো নিয়েও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে স্পিন বিভাগ নিয়ে প্রশ্ন করা হলে লিটন বলেন, ‘আমার মনে হয় উইকেটটা বোলারদের জন্য সুবিধাজনক হবে। চেষ্টা করব, আমাদের দলের যে সেরা বোলাররা আছে তাদের খেলাতে।’

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও রয়েছে। ২০১০ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত প্রথম আসরেই ছেলেদের ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। তবে সর্বশেষ দুটি আসর ২০১৪ ও ২০২৩ সালে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবারও শক্তিশালী প্রতিপক্ষদের উপস্থিতিতে পথটা সহজ নয়। তাই লিটনের কাছে আপাতত চূড়ান্ত সাফল্যের চেয়ে সামনে থাকা কোয়ার্টার ফাইনালই বেশি গুরুত্বপূর্ণ।

এর মধ্যেই বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। দলের সঙ্গে জাপানে থাকা নাজমুল হোসেন শান্ত অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অসুস্থতার কারণে আগামীকাল জাপান থেকে দেশে ফিরবেন এই টপ অর্ডার ব্যাটার। তার বদলি হিসেবে শামীম পাটোয়ারীকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শামীমকে পাওয়া যাবে না।

শান্তর অসুস্থতার বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) জানান, শান্তর বেশ জ্বর হয়েছে। তাঁকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। বিশ্রামের প্রয়োজন হওয়ায় এবং খেলার মতো অবস্থায় না থাকায় তাঁকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, জাপানে আসার ফ্লাইট থেকেই শান্তর জ্বর ছিল এবং তা ওঠানামা করছিল। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ও কোভিড নেগেটিভ এলেও রক্তে ইনফেকশন ধরা পড়েছে। শরীর দুর্বল থাকায় তাঁর পক্ষে খেলা সম্ভব নয় বলেও জানান ফিজিও।

 

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদের যত্ন নিতে বললেন বিশপ

0
নাটকীয় দিনে মিরপুরে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাটকীয় দিনে মিরপুরে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

0
সাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে অল আউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে অল আউট বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD