Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

May 23, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর ফেরার সম্ভাবনাও খুব উজ্জ্বল নয়। কিন্তু আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার মূল্য যে এখনও অক্ষুণ্ন, সেটি আরও একবার স্পষ্ট করলো লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংস।

এলপিএল ২০২৬ সামনে রেখে সরাসরি চুক্তিতে বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে নিয়েছে জাফনা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এলপিএল। ঘোষণায় তারা সাকিবকে উল্লেখ করেছে “গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো” হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এলপিএল লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন।’

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাকিবকে নিয়ে তাদের মূল্যায়নের ভাষা। এলপিএল লিখেছে, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। ম্যাচে যখন ব্রেকথ্রু দরকার, তখন আসে উইকেট। আর চাপের মুহূর্তে থাকে অবিশ্বাস্য আত্মসংযম।’

মূলত একজন টি-টোয়েন্টি ক্রিকেটারের মধ্যে যেসব গুণ সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত, সেসবের প্রতিচ্ছবিই যেন খুঁজে পেয়েছে এলপিএল সাকিবের মধ্যে। ব্যাট-বলের সমান কার্যকারিতার পাশাপাশি তার অভিজ্ঞতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতাকেও বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তারা।

৩৯ বছর বয়স পেরিয়েও সাকিবের প্রতি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর আগ্রহ কমছে না। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চয়তা থাকলেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে এখনও তিনি বড় আস্থার নাম। এর আগে ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে এলপিএলে খেলেছিলেন এই বাংলাদেশি তারকা। এবার তার নতুন ঠিকানা জাফনা কিংস।

Previous Post

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

Related Posts

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী
বিশেষ প্রতিবেদন

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

3
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

8
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট
বিশেষ প্রতিবেদন

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

8

Discussion about this post

সর্বশেষ..

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
3

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে এগিয়ে চলেছে কার্যক্রম। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত...

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

by cricbdadmin
0
8

দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকাদের সম্মান জানাতে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ যেন শেষ পর্যন্ত রূপ নেয় হামজা চৌধুরীর একক উৎসবে।...

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
10

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD