বাবা-ছেলের সম্পর্কটা আসলেই অন্যরকম এক আবেগে ছোঁয়া। কিছুটা দুরত্ব। কিছুটা ভয়। আর অগাধ শ্রদ্ধা। সেই বাবা যখন হঠাৎ করে ছেলেকে চমকে দেয় তখন সত্যিই মনে রাখার মতো স্মৃতি জমা হয়।
এইতো শুক্রবার ছুটির দিনে তেমনই এক অভিজ্ঞতা হল সাকিব আল হাসানের। হঠাৎ পেয়ে গেলেন বাবার সাক্ষাৎ! জিম্বাবুয়ে সিরিজ শেষ হলেও এখনো খুলনাতেই আছে বাংলাদেশ দল। সেখানেই চলছে অনুশীলন। সেই খুলনা থেকে সাকিবের শহর মাগুরা খুব বেশি দূরে নয়। তাইতো সময় করে ছেলের সঙ্গে দেখা করতে চলে গেলেন সাকিবের বাবা।
হঠাৎ বাবাকে দেখে দারুণ খুশি হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই অনুভূতির কথা জানালেন তিনি।
সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘খুলনায় এসে হঠাৎ আমাকে চমকে দিয়েছেন আমার বাবা। তিনিই আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি উনার মতো বিনয়ী হতে চাই সবসময়। আব্বা তোমাকে অনেক ভালবাসি।’



