Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

টেস্টের সর্বকালের সেরার তালিকায় আটে সাকিব

October 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
Shakib to miss SL Tests
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনায় এবার কিংবদন্তিদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে সর্বকালের সেরা টেস্ট অলরাউন্ডারদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তালিকার শীর্ষ তিনে আছেন পাকিস্তানের ইমরান খান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স।

টেস্ট ক্রিকেটে একজন অলরাউন্ডারের সামগ্রিক অবদান মূল্যায়নে শুধু ব্যাটিং ও বোলিংয়ের পরিসংখ্যান নয়, বিবেচনায় নেওয়া হয়েছে দলের জয়ে ভূমিকা, ধারাবাহিকতা এবং ঘরের মাঠ ও বিদেশে পারফরম্যান্সের মতো বিষয়ও। এসব সূচকের সম্মিলিত মূল্যায়নে সাকিবের অবস্থান অষ্টম।

ক্রিকবাজের তালিকায় প্রথম স্থানে থাকা ইমরান খানের অলরাউন্ডার কোটিয়েন্ট (এআরকিউ) স্কোর ৬৮.৪২। দ্বিতীয় স্থানে থাকা ক্যালিসের স্কোর ৬৬.২৬ এবং তৃতীয় স্থানে থাকা সোবার্সের ৬৫.৫৭। সাকিবের স্কোর ৫১.৮৫।

সাকিবের আগে তালিকায় রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার কিথ মিলার, ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং দক্ষিণ আফ্রিকার শন পোলক। তার পরের অবস্থানে আছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি।

সামগ্রিক তালিকায় অষ্টম স্থানে থাকলেও দলের জয়ে অবদানের সূচকে সাকিবের অবস্থান আরও উল্লেখযোগ্য। এই বিভাগে সেরা পাঁচ অলরাউন্ডারের মধ্যে রয়েছেন তিনি।

একই তালিকায় আছেন ভারতের ভিনু মানকড়, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও ইংল্যান্ডের ইয়ান বোথাম। দলের সাফল্যে সাকিবের অবদান যে তার সামগ্রিক পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ অংশ, এই মূল্যায়নে সেটিই উঠে এসেছে।

বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব। টেস্ট ক্রিকেটেও ব্যাটিং ও বোলিং-দুই বিভাগে তার অবদান তাকে দেশের অন্যতম সফল ক্রিকেটারে পরিণত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পরিসরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এবার সর্বকালের সেরা টেস্ট অলরাউন্ডারদের পরিসংখ্যানভিত্তিক আলোচনায় জায়গা পেলেন তিনি।

Related Posts

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD