Tuesday, September 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

নিজেদের অবস্থান বুঝতে চান সালাহউদ্দিন

September 27, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেটের চেয়ে জাপানের আবহাওয়াই এখন বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে হঠাৎ বৃষ্টি নামায় ব্যাহত হচ্ছে অনুশীলন ও ম্যাচ। একই ভেন্যুতে নারী ও পুরুষ-দুই বিভাগেই বাংলাদেশের ম্যাচ বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে পর্যাপ্ত অনুশীলন না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টায় কোরোগি স্পোর্টস ক্লাবে শুরু হওয়ার কথা বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল। তবে নিশিনে সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। আবহাওয়ার এমন অনিশ্চয়তার মধ্যেও ম্যাচটি মাঠে গড়ানোর প্রত্যাশা বাংলাদেশের কোচের। কারণ, দীর্ঘ বিরতির পর সরাসরি গুরুত্বপূর্ণ ম্যাচে নামার বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘এখানে আসলে অনুশীলনের খুব বেশি সুযোগ নেই। আপনি যদি ম্যাচ খেলতে পারেন, তাহলে নিজের অবস্থাটা কেমন, সেটা বুঝতে পারবেন।’

বৃষ্টির কারণে অনুশীলনের ঘাটতি বাংলাদেশের প্রস্তুতিতে প্রভাব ফেললেও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলতে চান সালাহউদ্দিন। তাঁর মতে, প্রথম ম্যাচটি দলের জন্য নিজেদের অবস্থান বোঝার পাশাপাশি ছন্দে ফেরারও গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, ‘ম্যাচটা (বাংলাদেশ-মালয়েশিয়া) কোয়ার্টার ফাইনাল হলে খুবই খুশি হব। কারণ, হঠাৎ করে পাঁচ-সাত দিন পর খেলতে নামলে সেটা খুব কঠিন হয়ে যায়। আমাদের জন্য তাই প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।’

এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের দলে রয়েছেন লিটন দাস, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমনের মতো ব্যাটাররা। বোলিং বিভাগে আছেন আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। ফলে অভিজ্ঞতা ও সাম্প্রতিক আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত থাকা ক্রিকেটারদের ওপর ভরসা রাখছেন বাংলাদেশ কোচ।

চলতি বছরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ আটটি ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে, হেরেছে পাঁচটিতে। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি। চোটের কারণে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। তবে এসব পরিসংখ্যান ছাপিয়ে দলের ক্রিকেটারদের পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্ববোধের ওপর আস্থা রাখছেন সালাহউদ্দিন।

দীর্ঘদিন একই দলের হয়ে খেলার কারণে ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন বলে মনে করেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে খেলছি। আমরা আসলে জানি, কার ভূমিকা কী। তারা যেখানেই খেলুক না কেন, দীর্ঘদিন ধরে একই পজিশনে খেলে আসছে। এখন কে জানে, কোন মুহূর্তে আমাকে কী করতে হবে। তাই আমি যখন আমার ভূমিকা জানি, তখন সেটি প্রয়োগ করা আমার জন্য অনেক সহজ হয়ে যায়। আমার মনে হয়, আমার সব খেলোয়াড়ই জানে কার ভূমিকা কী এবং কে কীভাবে খেলবে।’

দলের দায়িত্ববোধের বিষয়টি নিয়ে পরে আরও স্পষ্ট করে নিজের বিশ্বাসের কথা জানান বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমরা এই খেলোয়াড়দের সঙ্গে খেলছি। আমরা জানি কার দায়িত্বটা কী। এই ফরম্যাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভূমিকা পরিষ্কারভাবে বোঝা; আমি ঠিক কোন দায়িত্বে খেলছি।’

সালাহউদ্দিনের মতে, একজন ক্রিকেটার নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার থাকলে ম্যাচের পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া ও তা বাস্তবায়ন করা সহজ হয়। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় যখন নিজের দায়িত্বটা পরিষ্কারভাবে জানে, তখন মাঠে সেটা বাস্তবায়ন করাও অনেক সহজ হয়ে যায়। আমার বিশ্বাস, আমাদের দলের খেলোয়াড়রা সবাই জানে কার দায়িত্ব কী এবং কে কীভাবে খেলবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম এবং মালয়েশিয়া ২৫তম অবস্থানে থাকায় কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ের সুবিধায় বাংলাদেশের সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। তবে আবহাওয়ার ওপর নির্ভর না করে মাঠে নেমেই নিজেদের প্রস্তুতি ও সামর্থ্য যাচাই করতে চান সালাহউদ্দিন।

Related Posts

শান্তর জায়গায় শামীম
বিশেষ প্রতিবেদন

শান্তর জায়গায় শামীম

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

কেন না খেলেই দেশে ফিরছেন শান্ত

0
আসিয়ান কাপে স্বপ্ন ভাঙল বাংলাদেশের
অনান্য খেলা

আসিয়ান কাপে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD