Saturday, July 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

July 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা, মাঝপথে আকস্মিক ব্যাটিং ধস, আর শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বিধ্বংসী ঝড়ে প্রতিযোগিতামূলক সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান করেছে সফরকারীরা।

আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও জিম্বাবুয়ের ফিল্ডারদের একের পর এক ভুলে বেশ কয়েকবার জীবন পান তারা। বিশেষ করে সাইফ হাসান একাই পাঁচবার জীবন পেয়ে সেই সুযোগ কাজে লাগান দারুণভাবে।

পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে বাংলাদেশ। এরপরও থামেননি দুই ওপেনার। সাবলীল ব্যাটিংয়ে তারা গড়ে তোলেন ১২০ রানের উদ্বোধনী জুটি। দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। সাইফ ৪৫ বলে ৫৫ রান করে আউট হন, আর পরের ওভারেই ৪৪ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন তানজিদ।

দুই ওপেনারের বিদায়ের পরই হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। ১২০ রান থেকে মাত্র ১৪১ রানে পৌঁছাতেই পাঁচ উইকেট হারায় দল। সিকান্দার রাজার আঘাতে শুরু হওয়া এই ধসে অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান, পারভেজ হোসেন ইমন ২ বলে ১ রান করে ফিরেন। নুরুল হাসান সোহান প্রথম বলেই চার মারলেও পরের বলেই বিদায় নেন। মাত্র ১৩ বলের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

তবে শেষ দিকে ইনিংস সামলে নেন ইয়াসির আলি চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দিন। ইয়াসির ১২ বলে ২২ রানের কার্যকর ইনিংস খেলেন। আর সাইফউদ্দিন শেষ ওভারে রীতিমতো ঝড় তোলেন। ব্র্যাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে এক ওভারে ২৮ রান আদায় করেন তিনি।

১০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে গড়েন নতুন কীর্তিও। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা চার বলে চারটি ছক্কা মারার নজির স্থাপন করেন এই অলরাউন্ডার। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে একটি ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ডও নিজের নামে লেখান ব্র্যাড ইভান্স।

শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন সিকান্দার রাজা।

Previous Post

বাড়তি বাউন্সেই ভুগছে বাংলাদেশ

Next Post

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

Related Posts

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা
বিশেষ প্রতিবেদন

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

6
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

7
প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা
বিশেষ প্রতিবেদন

সাকিব-তাসকিনের দলে বড় ধাক্কা

7
Next Post
দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

by cricbdadmin
0
6

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

by cricbdadmin
0
7

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দীর্ঘ পরিসরের ক্রিকেট নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিকেও...

প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা

সাকিব-তাসকিনের দলে বড় ধাক্কা

by cricbdadmin
0
7

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়ানোর আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দলটির...

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

by cricbdadmin
0
7

হার মানেই সিরিজ শেষ। এমন সমীকরণ নিয়েই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি...

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

by cricbdadmin
0
9

দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা, মাঝপথে আকস্মিক ব্যাটিং ধস, আর শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বিধ্বংসী ঝড়ে প্রতিযোগিতামূলক সংগ্রহ পেয়েছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD