Saturday, August 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

রুবেলের ম্যাজিকে সেমি-ফাইনালে বাংলাদেশ

August 28, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রুবেলের ম্যাজিকে সেমি-ফাইনালে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার ডারউইনে যেন নিজের আলাদা এক রাজ্য গড়ে তুলেছেন মোহাম্মদ রুবেল। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের একের পর এক পরাস্ত করে চলেছেন বাংলাদেশের এই রহস্যময় অফস্পিনার। এবার তার শিকার পাঁচ উইকেট। রুবেলের ঘূর্ণিতে নর্দান টেরিটরিকে ৩ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি।

আজ মারারা গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নর্দান টেরিটরি। কিন্তু শুরু থেকেই সেই সিদ্ধান্তকে কঠিন করে তোলেন রুবেল। ইনিংসের দ্বিতীয় ওভারে হর্ষতিক বিমব্রালকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তিনি। নিজের পরের ওভারেই জাগা কোদুরুকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আরও একবার আঘাত হানেন এই স্পিনার।

রুবেলের ঘূর্ণিতে এরপরও স্বস্তি পায়নি নর্দান টেরিটরি। ডাউটজি হুগেনবোজেমকে বোল্ড করে মাত্র ৩৪ রানেই প্রতিপক্ষের তিন উইকেট তুলে নেন তিনি। এরপর ম্যাট হ্যামন্ড ও ওয়েস আগারকে সাজঘরের পথ দেখিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেটের মাইলফলক।

রুবেলের তোপ সামলে নর্দান টেরিটরি শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬, আর ক্যালে ম্যাকমোহন করেন ২৫ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ২১ রান খরচ করে পাঁচ উইকেট নেন রুবেল। সামিউন বাসীর, রাকিবুল হাসান, মেহরব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন একটি করে উইকেট।

টপ এন্ড টি-টোয়েন্টিতে রুবেলের দাপট যে কেবল একটি ম্যাচে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলছে পরিসংখ্যানেও। ছয় ম্যাচেই তার শিকার এখন ২০ উইকেট। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে নিয়মিত আতঙ্ক ছড়াচ্ছেন এই স্পিনার।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটাও খুব একটা স্বস্তির ছিল না। ২০ রানে আরিফুল ইসলাম ফিরে যাওয়ার পর ৪১ রানে সাজঘরে ফেরেন হাবিবুর রহমান সোহান। এরপরও উইকেট পড়েছে নিয়মিত। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রেখেছিলেন সাব্বির রহমান।

ফিফটির খুব কাছাকাছি গিয়েও সেটি ছুঁতে পারেননি সাব্বির। ৩৭ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলে থামেন তিনি। তাঁর ইনিংসেই মূলত জয়ের ভিত তৈরি হয়। পরে শামীম হোসেনের ১১, মেহরব হাসানের ৮, ইরফান শুক্কুরের অপরাজিত ১৭ এবং সামিউন বাসীরের ১৪ রানে লক্ষ্যের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ৪ বলে ৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ এইচপি। ছয় ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। একমাত্র পরাজয়টি বাদ দিলে টুর্নামেন্টজুড়েই দারুণ ধারাবাহিক ইরফান শুক্কুরের দল। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও শক্ত করেছে তারা।

এই জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য শেষ চার নিশ্চিত করা। টপ এন্ড টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালের জায়গা পাকা করেছে বাংলাদেশ এইচপি। ব্যাটিংয়ে সাব্বিরের লড়াই আর বল হাতে রুবেলের পাঁচ উইকেট-ডারউইনের ম্যাচে বাংলাদেশের জয়গাথা লিখেছে দুই ভিন্ন গল্পের দুই নায়ক!

Related Posts

আত্মবিশ্বাস ও শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস ও শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ

0
ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের মাজহার
বিশেষ প্রতিবেদন

ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের মাজহার

0
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

ভারত-বাংলাদেশ সিরিজের চোখ এখন জানুয়ারিতে

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD