Wednesday, October 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শান্তকে নিয়ে স্বস্তি, টেস্টে খেলবেন অধিনায়ক

October 6, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান গেমস থেকে বাংলাদেশ দল দেশে ফিরেছে মঙ্গলবার সকালে। জাপানে শক্তিশালী দল নিয়ে গেলেও সেখানে কোনো ম্যাচ খেলা হয়নি নাজমুল হোসেন শান্তর। জ্বরে আক্রান্ত হয়ে আগেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। অসুস্থতার কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কেটে গেছে।

শারীরিক অসুস্থতা কাটিয়ে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে দুবাইয়ে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে অংশ নেননি শান্ত। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ।

প্রস্তুতি ম্যাচে শান্ত না খেলায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। তবে বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, শান্ত টেস্টটি খেলবেন। তিনি বলেন, ‘খেলবে দেখেই তো সে গিয়েছে। সে খেলবে।’

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে গিয়েছিলেন শান্ত। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। পরে দেশে ফিরে শারীরিকভাবে সুস্থ হয়ে টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

শান্তকে বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখছেন কোচ নাজমুল হোসেনও। আফগানিস্তান টেস্টের আগে তিনি বলেন, ‘শান্তকে নিয়ে আমি বলব, গত দেড়-দুই বছর ধরে ও যেভাবে টেস্ট এবং ওয়ানডেতে ক্রিকেট খেলে আসছে, তাতে আমাদের দলে ওর প্রয়োজনীয়তা অনেক এবং ও নিজেকে প্রমাণও করেছে। শান্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শান্ত ফিট হয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে।’

Related Posts

এনসিএলের প্রথম রাউন্ডে ড্রয়ের ছড়াছড়ি
বিশেষ প্রতিবেদন

এনসিএলের প্রথম রাউন্ডে ড্রয়ের ছড়াছড়ি

0
পাকিস্তানকে আবারও হারিয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে আবারও হারিয়ে শীর্ষে বাংলাদেশ

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

মরুর গরমে যেভাবে প্রস্তুত হচ্ছেন ইবাদত

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD