Saturday, October 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ের নেতৃত্বে রাজা

October 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা ছিটকে যাওয়ায় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার হাতে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া সিগা ও লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে তিন দলের এই প্রতিযোগিতা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছিলেন এনগারাভা। তবে পিঠের চোটের কারণে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। সে সময় দায়িত্ব নিয়েছিলেন রাজা। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও অধিনায়কের ভূমিকা পালন করেন এই অলরাউন্ডার।

এনগারাভা পুরোপুরি সুস্থ না হওয়ায় আসন্ন ত্রিদেশীয় সিরিজেও তাঁকে পাচ্ছে না জিম্বাবুয়ে। ফলে অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতায় ভর করে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়েছে রাজার ওপর। ব্যাট ও বল হাতে দলের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটারের নেতৃত্বে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিতে চায় জিম্বাবুয়ে।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পাওয়া সিগা ও মাসেকেসার অন্তর্ভুক্তি বিশেষভাবে নজর কেড়েছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাদা বলের দুই সংস্করণের দলেই জায়গা পেয়েছেন তারা। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকবে এই দুই ক্রিকেটারের সামনে।

অন্যদিকে, ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন গ্রায়েম ক্রেমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসের সিরিজে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ সাড়ে আট বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরেও দলে নিজের জায়গা ধরে রাখতে পারেননি এই ক্রিকেটার।

চোটের কারণে ওয়ানডে দলে নেই ইনোসেন্ট কাইয়াও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঊরুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ে। সে কারণে ওয়ানডে দলে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাঁকে।

ব্যাটিং বিভাগে সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের অভিজ্ঞতার ওপর নির্ভর করছে দলটি। তাঁদের সঙ্গে রয়েছেন বেন কারান, ব্রায়ান বেনেট ও রায়ান বার্লের মতো ক্রিকেটাররা। অন্যদিকে বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের। তবে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইভান্সের পরিবর্তে খেলবেন কুন্দাই মাতিগিমু।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচও খেলবে জিম্বাবুয়ে। আসন্ন ব্যস্ত সূচিকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি-দুই সংস্করণের দলই ঘোষণা করেছে দেশটি।

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুন্দাই মাতিগিমু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।

Related Posts

সাড়ে চারশর স্বপ্ন থেকে ৩৪৬-বাংলাদেশের ইনিংসে ধস
বিশেষ প্রতিবেদন

সাড়ে চারশর স্বপ্ন থেকে ৩৪৬-বাংলাদেশের ইনিংসে ধস

0
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

রনি-রিয়াদের তাণ্ডবেও জয় অধরা

0
দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD